শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ২১ দিনের সংঘাতে ইরানে ভয়াবহ প্রাণহানি, ৩ হাজারের বেশি নিহত ঈদের আগে সোনার দামে বড় পতন, একদিনে দুই দফায় কমালো বাজুস বিএসইসির তদন্তে অনিয়ম, ইনডেক্স অ্যাগ্রোর তিনজনকে জরিমানা যুদ্ধের আশঙ্কায় পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলায় প্রস্তুত ডব্লিউএইচও ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা রমজানের শেষ জুমা আজ, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল ‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশ ৯ উইকেটের জয়ে সিরিজ জিতল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১৭২ Time View

জয়ের জন্য মাত্র ১০৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ভালো শুরু করে বাংলাদেশ। সহজ লক্ষ্য তাড়ায় তামিম ইকবাল ও লিটন দাসের দারুণ ব্যাটিংয়ে ৯ উইকেটের জয় পায় বাংলাদেশ। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল তামিমের দল।

পাওয়ার প্লেতে বাংলাদেশের ব্যাটারদের তেমন কোনো চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। তাতে পাওয়ার প্লেতে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। ইনিংসের ১২তম ওভারে গিয়ে রিভিউ নষ্ট করে ওয়েস্ট ইন্ডিজ। আকিল হোসেনের লেগ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে কট বিহাইন্ডের আবেদন করে স্বাগতিকরা। তবে তাতে সাড়া দেননি আম্পায়ার। ওয়াইড দিলেও রিভিউ নেন নিকোলাস পুরান। রিপ্লেতে দেখা যায় বলের সঙ্গে ব্যাটের স্পর্শ করেনি। তবে পরের ওভারেই সাজঘরে ফেরেন শান্ত।

গুড়াকেশ মোতির লেগ স্টাম্পের ব্যাক অব লেংথ ডেলিভারিতে কাউ কর্নার দিয়ে উড়িয়ে মারতে গিয়ে মিড উইকেটে থাকা আকিলের হাতে ক্যাচ দেন বাঁহাতি এই ব্যাটার। ওপেনার হিসেবে খেলতে নেমে ২০ রান করেন শান্ত। মোতির বলে ফিরতে পারতেন লিটন দাসও। বাঁহাতি এই স্পিনারের টসড আপ ডেলিভারিতে মিড অন দিয়ে খেলতে চেয়েছিলেন ডানহাতি এই ব্যাটার।

ব্যাটে-বলে ঠিকঠাক টাইমিং না হওয়ায় মিড অনের ফিল্ডার পাশ দিয়ে গেছে বলটি। ড্রাইভ দিলেও ক্যাচ লুফে নিতে পারেননি ফিল্ডার। এরপর দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশকে জয়ের কাছে নিয়ে যান লিটন। এদিকে দুর্দান্ত ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম। মোতির ফুলার লেংথ ডেলিভারিতে লং অফ দিয়ে চার মেরে ৬২ বলে হাফ সেঞ্চুরি করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তামিমের হাফ সেঞ্চুরিতে জয় নিশ্চিত হয় বাংলাদেশেরও।

এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বোলিংয়ে নেমে বাংলাদেশ সাফল্য পেতে পারতো পঞ্চম ওভারেই। মেহেদী হাসান মিরাজের করা ওভারের দ্বিতীয় বলে ডাউন দ্য উইকেটে গিয়ে খেলতে চেয়েছিলেন শাই হোপ। যদিও ব্যাটে-বলে করতে পারেননি তিনি। এরপর এই সুযোগ বল হাতের মুঠোয় নিয়ে স্টাম্পিং করতে পারেননি উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। ফলে হোপ জীবন পান ৪ রানে।

কাইল মেয়ার্সকে বোল্ড করে বাংলাদেশকে প্রথম উইকেটের স্বাদ এনে দেন মোসাদ্দেক হোসেন সৈকত। তার লেংথ বলে ডিফেন্স করতে চেয়েছিলেন মেয়ার্স। তবে ব্যাটে লাগাতে না পারলে বোল্ড হয়ে ফিরতে হয়েছে মেয়ার্সকে। আগের ম্যাচে দারুণ বোলিং করলেও কোনো উইকেট পাননি নাসুম আহমেদ। সেই ম্যাচ দিয়েই ওয়ানডেতে অভিষেক হয়েছিল এই বাঁহাতি স্পিনারের।

দ্বিতীয় ম্যাচে নিজের চতুর্থ ওভারেই সাফল্য পেয়েছেন নাসুম। তিনি শামার ব্রুক্সকে ব্যক্তিগত ৫ রানে বোল্ড করেছেন। ষষ্ঠ ওভারে এসে জোড়া আঘাত হেনেছেন নাসুম। প্রথমে একবার জীবন পাওয়া শাই হোপকে ফিরিয়েছেন ব্যক্তিগত ১৮ রানে। নাসুমের করা স্টাম্প বরাবর করা লেংথ বলে স্লগ সুইপ করে উড়িয়ে মারতে চেয়েছিলেন হোপ। চেষ্টা বিফলে গেলে ক্যাচ দিতে বাধ্য হন মোসাদ্দেককে।

এক বল পরেই নিকোলাস পুরানকে রানের খাতা খোলার আগেই বোল্ড করে আউট করেন এই বাঁহাতি। এরপর রভম্যান পাওয়েল ও ব্রেন্ডন কিং মিলে ওয়েস্ট ইন্ডিজের বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন। যদিও এই দুজনের জুটি জমতে দেননি শরিফুল ইসলাম। এই টাইগার পেসার পাওয়েলকে শর্ট মিড উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়েছেন।

১১ রান করা কিংকে বোল্ড করে আউট করেছেন মেহেদী হাসান মিরাজ। বেশিক্ষণ টিকতে পারেননি আকিল হোসাইন তিনি কোনো রান করার আগেই রান আউট হয়ে ফেরেন। শেষদিকে পর পর দুই বলে রোমারিও শেফার্ড (৪) ও আলজারি জোসেফকে (০) আউট করেছেন মিরাজ।

শেষ উইকেটে বাংলাদেশের অপেক্ষা বাড়িয়েছেন গুড়াকেশ মোতি ও কিমো পল। এই দুজনের ব্যাটেই দলীয় একশো পেরোয় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের শেষ ব্যাটার মোতিকে এলবিডব্লিউ করে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করে দেন ১০৮ রানে। পল অবশ্য শেষ পর্যন্ত ২৫ রান করে অপরাজিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS