1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
Title :
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন সর্বোচ্চ তিন মাসের মূল বেতনের সমান বোনাস ডিএমডি পদে দুই বছরের অভিজ্ঞতা ছাড়াই ছয় ব্যাংকের এমডি হওয়ার সুযোগ নগদ লেনদেনের ব্যয় ডিজিটালের তুলনায় ২৮ গুণ: বাংলাদেশ ব্যাংক নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে মাদক মামলার পলাতক আসামি সুষম কাওনাইন ও স্ত্রী গ্রেফতার, স্বামীর বিরুদ্ধে আরও ৫ মামলা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উদ্বোধন, দেশজুড়ে ৩৮ হাজার ৯৭০ চাষির জন্য ১২ কোটি টাকার বেশি বরাদ্দ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মার্কেন্টাইল ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ম্যারিকো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিএসপি ফাইন্যান্স

অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই

  • আপডেট : শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ৪.৪০ পিএম
  • ১৮১ Time View

বাংলা সিনেমা ও নাটকের বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই। শুক্রবার (৮ জুলাই) সকালে মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৭৫ বছর। অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বোন মিতু।

এছাড়া টিভি নাটকের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিমও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শর্মিলী আহমেদ ক্যানসারে আক্রান্ত ছিলেন। শুক্রবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়েছে। তবে তার জানাজা ও শেষ শ্রদ্ধার ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে, শুক্রবার ভোরে শর্মিলী আহমেদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে উত্তরার বাসা থেকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, সিনেমা ও নাটক দুই ভুবনে দীর্ঘদিন ধরে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ। বিশেষ করে মায়ের ভূমিকায় তিনি নন্দিত। তার আসল নাম মাজেদা মল্লিক।

১৯৪৭ সালে জন্ম নেওয়া এই জনপ্রিয় অভিনেত্রী অভিনয় শুরু করেন মাত্র চার বছর বয়স থেকে। ক্যারিয়ারের শুরুতে শর্মিলী আহমেদ ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী।

১৯৬২ সালে শুরু হয়েছিল শর্মিলী আহমেদের রেডিওতে অভিনয়ের ক্যারিয়ার। এরপর ১৯৬৪ সালে তিনি সিনেমায় অভিনয় শুরু করেন। তাকে মায়ের ভূমিকায় সর্বপ্রথম দেখা গিয়েছিল ১৯৭৬ সালে মোহাম্মদ মহসিন পরিচালিত ‘আগুন’ নাটকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com