1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ব্র্যাক ব্যাংক ড্রিমসেভ অ্যাপের মাধ্যমে এমএফআই বিজনেস সম্প্রসারণ করবে

  • আপডেট : শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ১.১৭ পিএম
  • ২৭৮ Time View

আমেরিকা-ভিত্তিক ফিনটেক সফটওয়্যার কোম্পানি ড্রিমস্টার্ট ল্যাবসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকের মাইক্রো ফাইন্যান্স পার্টনারস (এমএফআইএস) ও বিভিন্ন কমিউনিটি-ভিত্তিক সেভিং গ্রুপগুলোকে তাদের অর্থায়ন কার্যক্রম পরিচালনার জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করার লক্ষ্যে এই চুক্তি করা হয়।

গত ৫ জুন রাজধানীর ব্যাংকটির প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি করেন ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং ড্রিমস্টার্ট ল্যাবস’র প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়েস ওয়াসন। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে আরও উপস্থিত ছিলেন হেড অব মাইক্রো ফাইন্যান্স অ্যান্ড এগ্রিকালচার ফাইন্যান্স তাপস কুমার রায়, হেড অব এসএমই প্রোডাক্ট টিম আজিজুল হক, হেড অব এগ্রিকালচার ফাইন্যান্স এস এম সাইফুল ইসলাম এবং প্রজেক্ট ম্যানেজার ফরহাদ আহমেদ।

আর ড্রিমস্টার্ট ল্যাবসের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অব পার্টি অ্যালেক্স বেকুন্ডা এবং ইউএসএআইডি’র অর্থায়নে পরিচালিত নবো যাত্রা প্রজেক্ট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর ইকোনমিক মার্কেট ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইনান্সিয়াল ইনক্লুশন ম্যানেজার মো. আসাদুজ্জামান।

ড্রিমস্টার্ট ল্যাবসের বানানো ড্রিমসেভ অ্যাপটি এমএফআই প্রতিষ্ঠানগুলোকে তৃণমূল পর্যায়ের ঋণগ্রহীতাদের অর্থায়নে সাহায্য করবে। ড্রিমস্টার্ট ল্যাব সিলিকন ভ্যালির একটি উদ্ভাবন, যা দারিদ্র্য বিমোচনের বৈশ্বিক প্রচেষ্টায় সহায়ক ভূমিকা পালন করছে। এই অ্যাপটি ইমার্জিং (উদীয়মান) মার্কেটে ব্যাংকিং সুবিধার বাইরে থাকা জনগোষ্ঠীকে অর্থ সঞ্চয়ে, ঋণ পেতে ও আর্থিক লক্ষ্য অর্জনে সাহায্য করে। সদস্যরা যেহেতু অ্যাপটি ব্যবহার করেন, তাই ড্রিমসেভ ডেটা-ভিত্তিক ক্রেডিটি স্কোর তৈরি করে। এর ফলে মাইক্রো ফাইন্যান্স পার্টনারস নিরাপত্তা, স্বচ্ছ্বতা ও কার্যকারিতার সাথে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদান করতে পারে।

উল্লেখ্য, ড্রিমস্টার্ট ল্যাবস ইনক্লুসিভ ফিনটেক ৫০ এর সদস্য, যা বিশ্বব্যাপী ৩শ কোটি মানুষের জন্য আর্থিক অন্তর্ভুক্তির কার্যক্রমে নিয়োজিত সেরা ৫০টি স্টার্টআপকে সম্মাননা প্রদান করেছে। ড্রিমসেভ অ্যাপটিকে ফাস্ট কোম্পানির ‘বেস্ট ডেভেলপিং ওয়ার্ল্ড টেকনোলজি’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ক্রেডিট স্কোরিং, মোবাইল টেকনোলজি এবং অ্যাপ ডিজাইনের মত উদ্ভাবনের জন্য পুরস্কার প্রদান করা হয়েছে। অ্যাপটি ব্র্যাক ব্যাংকয়ের এমএফআই বিজনেস পোর্টফোলিও সম্প্রসারণে সহায়তা করবে। এই পার্টনারশিপের আওতায় ব্র্যাক ব্যাংক ও ড্রিমস্টার্ট ল্যাবস ইউএসএআইডি’র অর্থায়নে পরিচালিত নবো যাত্রা প্রজেক্টের সেভিং গ্রুপগুলোর মধ্যে ড্রিমসেভ অ্যাপটির ব্যবহার আরও বাড়াবে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই প্রজেক্টটি বাস্তবায়ন করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com