1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ইভ্যালির রাসেল-শামীমা দম্পতির বিরুদ্ধে চট্টগ্রামে মামলা

  • আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ৯.২৯ পিএম
  • ৩৭২ Time View

ইভ্যালির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা দায়ের করেছেন এক গ্রাহক।

মঙ্গলবার (৫ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেন চকবাজার থানার ডিসি রোডের ব্যবসায়ী চৌধুরী নাঈম সরোয়ার।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট আবুল হাসনাত।

তিনি বলেন, ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি থেকে মোটরসাইকেল কেনার জন্য মামলার বাদী কোম্পানিটিকে ১ লাখ ৬০ হাজার টাকা দেন। কিন্তু ইভ্যালি মোটরসাইকেলটি দিতে পারেনি। পরে তাকে একটি চেক দেওয়া হয়। চেকটি ব্যাংকে জমা দিলে ডিজঅনার হয়। পরে আমরা এ বিষয়ে উকিল নোটিশ দিয়েছি৷ এরপর আজ মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলার আবেদন করি। আদালত মামলাটি গ্রহণ করে তাদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

উল্লেখ্য, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গত বছরের ১৫ সেপ্টেম্বর আরিফ বাকের নামে এক গ্রাহক ঢাকার গুলশান থানায় মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন। পরদিন বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব। এরপর থেকে রাসেল এখনও কারাগারে আছেন। তার স্ত্রী শামীমা নাসরিন জামিনে আছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com