1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংকের ৯ম বার্ষিক সাধারণ সভায় ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  • আপডেট : সোমবার, ৪ জুলাই, ২০২২, ৭.৩২ পিএম
  • ২৯২ Time View

ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে ভিডিও কনফারেন্সে মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলম। এজিএমে ব্যাংকের পরিচালক ও শেয়ারহোল্ডাররা অংশ গ্রহণ করেন।

এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভায় ২০২১ সালের আর্থিক বিবরণীসহ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়।

স্বাগত বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ বি এম মোকাম্মেল হক চৌধুরী বলেন, গত দুই বছর বাংলাদেশসহ সমগ্র পৃথিবী করোনাভাইরাসে বিপর্যস্ত হয়েছে। ব্যবসা-বাণিজ্যের স্থবিরতাসহ নানা প্রতিকূলতা সত্ত্বেও ২০২১ সালে ইউনিয়ন ব্যাংক সবকটি আর্থিক সূচকে ভালো করেছে। যথাযথ ব্যবস্থাপনা ও মানসম্মত ব্যাংকিং সেবা প্রদানের ফলে আমরা সাফল্যের ধারা অব্যাহত রাখতে পেরেছি।

তিনি বলেন, গত বছর ইউনিয়ন ব্যাংকের মোট সম্পদ ১৫ দশমিক ৪২ শতাংশ বেড়েছে। ২০২১ সাল শেষে আমাদের ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ছিল ২১ হাজার ৩ কোটি টাকা যা চলতি বছরের ৩০ জুন ২৪ হাজার ৯৪৪ কোটি টাকায় উন্নীত হয়েছে।

তিনি আরো বলেন, ২০২১ সালে ব্যাংকের রেটিং দীর্ঘ মেয়াদে ‘এ+’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ যা ইউনিয়ন ব্যাংকের শক্তিশালী আর্থিক ভিত্তি, উত্তম তারল্য অবস্থা ও কাঠামোগত স্থিতিশীলতার নির্দেশক। বিনিয়োগ বহুমুখীকরণের জন্য আমরা সময়োপযোগী কৌশলগত পদক্ষেপ নিয়েছি। ক্ষুদ্র ও এসএমই, নারী উদ্যোক্তা এবং উৎপাদনশীল খাতে ব্যাংকের বিনিয়োগকে সম্প্রসারণ করছি।

এদিকে সভাপতির বক্তব্যে ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলম ব্যাংকের সকল উদ্যোক্তা, পরিচালক, শেয়ারহোল্ডার, গ্রাহক, আমানতকারী ও কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, ডিএসই, সিএসই, বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য সকল নিয়ন্ত্রক সংস্থাকেও ধন্যবাদ জানান।

এ সময় আহসানুল আলম বলেন, সকলের সহযোগিতায় চতুর্থ প্রজন্মের শারিয়াহভিত্তিক ইউনিয়ন ব্যাংক উত্তরোত্তর ভালো করছে। ২০২১ সমাপ্ত বছরে কর পরবর্তী মুনাফার উপর ভিত্তি করে ব্যাংকের পরিচালনা পর্ষদ ৫ শতাংশ নগদ ও ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ট সুপারিশ করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com