1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
Title :
বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ওয়ালটন টিভিতে বিশাল মূল্যছাড়, ১৩,৯০০ টাকায় ৩২ ইঞ্চি টিভি

  • আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২, ৮.৪৫ পিএম
  • ৩২৮ Time View

টেলিভিশন ক্রেতাদের জন্য বিশাল মূল্যছাড় দিচ্ছে বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। প্রতিষ্ঠানটির ‘হট সেল’ ক্যাম্পেইনে ২৪ থেকে ৪৩ ইঞ্চির বেসিক এলইডি এবং অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে এ ছাড় চলছে। ক্যাম্পেইনের আওতায় ১৮ হাজার ৯০০ টাকার ৩২ ইঞ্চির বেসিক এলইডি টিভি মিলছে মাত্র ১৩ হাজার ৯০০ টাকায়। ১ জুলাই, ২০২২ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত হট সেলের এসব সুযোগ থাকছে।

দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুমের পাশাপাশি অনলাইনের ই-প্লাজা (eplaza.waltonbd.com) এবং ওয়ালকার্ট (walcart.com) থেকেও টেলিভিশন কেনায় গ্রাহকরা এ সুবিধা পাচ্ছেন।

ওয়ালটনের হট সেল ক্যাম্পেইনে ৪৩ ইঞ্চির বেসিক এলইডি টিভিতে ৮ হাজার টাকা মূল্যছাড় দেওয়া হচ্ছে। ফলে, এই টিভি গ্রাহকরা পাচ্ছেন মাত্র ২৭ হাজার ৯০০ টাকায়। ৪৩ ইঞ্চির অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে মূল্যছাড় মিলছে ৬ হাজার ৯০ টাকা। ফলে, এই টিভি গ্রাহকরা পাচ্ছেন মাত্র ৩২ হাজার ৯০০ টাকায়। ৩২ ইঞ্চির অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি ৫ হাজার টাকা মূল্যছাড়ে মিলছে ২২ হাজার ৯০০ টাকায়।

এদিকে, ৪০ ইঞ্চির বেসিক এলইডি টিভিতে ৫ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে। ফলে, এই টিভি মিলছে ২৫ হাজার ৯০০ টাকায়। ৪০ ইঞ্চির অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি ৪ হাজার মূল্যছাড়ে মাত্র ২৮ হাজার ৯০০ টাকায় কেনা যাচ্ছে। ওয়ালটনের ২৪ ইঞ্চির এলইডি টিভির দাম পড়ছে ১১ হাজার ৯০০ টাকা। 

ওয়ালটন টিভির বিক্রয় বিভাগ জানায়, সামনেই ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এদিকে, চলতি বছরে হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। এ সময়ে গ্রাহকদের টিভি দেখার আনন্দ বাড়িয়ে দিতেই হট সেলে ব্যাপক মূল্যছাড় দেওয়া হচ্ছে।

ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন বলেছেন, ‘গ্রাহকদের অত্যাধুনিক প্রযুক্তি ও যুগোপযোগী ফিচারের মাধ্যমে টিভি দেখার নিত্য নতুন অভিজ্ঞতা দেওয়ার প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে ওয়ালটন। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের হেড কোয়ার্টারে আছে দেশের সর্ববৃহৎ টেলিভিশন গবেষণা ও উদ্ভাবন সেন্টারসহ আন্তর্জাতিক মানের টিভি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। যেখানে সর্বাধুনিক প্রযুক্তিতে সর্বোচ্চ মানের স্ক্রিন কোয়ালিটি এবং ডলবি সারাউন্ড সাউন্ড সিস্টেম-সমৃদ্ধ গুগল অ্যান্ড্রয়েড এবং ওয়েবওএস সার্টিফায়েড টিভি তৈরি করা হচ্ছে। আন্তর্জাতিক মানের ওয়ালটন টিভি ইউরোপসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।’

তিনি জানান, বর্তমানে ওয়ালটনের আছে ২৪ থেকে ৫৫ ইঞ্চি পর্যন্ত ২৭ মডেলের বেসিক এলইডি এবং অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি। এইচডি, ফুল এইচডি এবং ফোর-কে রেজুলেশনের এসব টিভির দাম ১১ হাজার ৯০০ থেকে ৯৫ হাজার ৯০০ টাকা পর্যন্ত।

টিভিতে ছয় মাসের রিপ্লেসমেন্টসহ ৫ বছরের প্যানেল গ্যারান্টির পাশাপাশি ৫ বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে ওয়ালটন। ক্রেতাদের দ্রুত ও সর্বোত্তম সেবা দিতে সারা দেশে ওয়ালটনের আছে ৭৯টি সার্ভিস পয়েন্ট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com