1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

ঈদকে ঘিরে  ব্যস্তসময় পার করছে কামার শিল্পীরা

  • আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২, ৩.৪৪ পিএম
  • ২৭৬ Time View

(রাজবাড়ী) প্রতিনিধি মেহেদী হাসানঃ ঈদুল আজহার দিন যতই ঘনিয়ে আসছে  ততই বৃদ্ধি পেয়েছে কামার শিল্পীদের ব্যস্ততা। পশু জবাইয়ের সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছে রাজবাড়ী বালিয়াকান্দির কামার শিল্পীরা ।

কোরবানির পশু জবাই চামড়া ছরানো মাংস কাটার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম সান দেয়া ও  তৈরিতে তাদের ব্যস্ততা বেরেছে বহুগুন।

পশু কোরবানির পর মাংস কাটে খাবারের উপযোগী করতে অন্যতম সরঞ্জাম ছুরি,চাপাতি,দা ও বোটি ইত্যাদি। সারা বছরই এসব জিনিসের চাহিদা থাকলেও কোরবানির ঈদকে ঘিরে এর চাহিদা বেড়ে যায় কয়েকগুন। 

তাই এখন জেলার বালিয়াকান্দি উপজেলার সপ্তাহিক বিভিন্ন হাট ঘুরে দেখা যায়, টুংটাং শব্দে মুখরিত কামারপারা। নাওয়া খাওয়া ভুলে কাজ করছেন তারা। কুরবানিকে সামনে রেখে ক্রেতারাও ভিড় জমান কামার পট্টিতে।

স্থানীয় কামাররা জানান, বিদেশ থেকে আমদানি করা আধুনিক যন্ত্রপাতির কারনে, কৃষিকাজে কামারদের তৈরি পুরনো উপকরন এখন আর তেমন একটা ব্যবহার হয় না। একারনে কৃষি উপকরণ সহ বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতে জরিত কামরদের সারা বছর কাজ নেই বললেই চলে। তবে প্রতিবছর কোরবানি ঈদের আগে একমাস ব্যস্ত সময় পার করেন তারা।

বালিয়াকান্দির কামার, মাধব কুমার সরকার  জানান, দীর্ঘ ৩৫-৪০ বছর যাবৎ এই পেশার সঙ্গে জরিত আছি। বাপ-দাদার আমল থেকে এই কাজ করে আসছি।

প্রায় দশ বছর বয়স থেকে একাজ শুরু করি,বাবার পেশাকে আগলে রেখে একাজ করে যাচ্ছি। সাধারণত ধান কাটার মৌসুম ও কোরবানির সময় কাজের চাপ বেশি থাকে এবং তৈরি সরঞ্জাম বেশি বিক্রি হয়।

কানাবিলা গ্রামের আরএক কামার বলাই চন্দ্র মন্ডল বলেন,সরঞ্জাম তৈরির উপকরন কয়লার দাম বৃদ্ধি পেয়েছে। লোহার দামও বেড়ে যাওয়ায় ছুরি,চাপাটি,দা বটির দাম বেশি পড়ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com