1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স স্পিনিং বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত “Transform, Growth & Sustainability”- নতুন উচ্চতার অঙ্গীকারে কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী চুয়াডাঙ্গায় বিশ্ব পর্যটন দিবস পালিত- ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে পর্যটন উন্নয়নের আহ্বান চাঁদাবাজ ও প্রতারক সুফি সাগরকে জেলহাজতে প্রেরণ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান কালিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

কবি জাহিদ কাজীর জন্মদিন আজ

  • আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২, ১.৫৪ পিএম
  • ২৪৩ Time View

নিজস্ব প্রতিনিধি তুহিনঃ কবি, গল্পকার, ছড়াকার, গীতিকার, শিশুসাহিত্যিক ও সাংবাদিক জাহিদ কাজীর জন্মদিন আজ। কবি ১৯৮৪ সালের ৩ জুলাই গাইবান্ধা জেলার পশ্চিম ছাপড়হাটী হাজীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। কারমাইকেল কলেজ থেকে ২০১০ সালে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর করেন তিনি।

লেখালেখিবিষয়ক কোর্স করেছেন দশেরও অধিক। লেখালেখি শুরু সেই ছোটবেলা থেকেই। নব্বই দশকের শেষের দিকে সাংবাদিকতা শুরু করেন তিনি। দৈনিক শীতলক্ষ্যা, দৈনিক সাইফ, দৈনিক প্রথম খবরসহ বেশকিছু পত্রিকায় কাজ করেছেন এক যুগেরও বেশি। 

পরবর্তীতে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে বেসরকারি রেডিও স্টেশন ‘রেডিও আমার’-এ রিপোর্টার হিসেবে যোগ দেন জাহিদ কাজী। বর্তমানে তিনি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজজি২৪ডটকম-এ কর্মরত আছেন। এখন পর্যন্ত তার ৮টি একক গ্রন্থ প্রকাশ পেয়েছে। পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি যৌথ প্রকাশনাও। 

‘বাক্য’ নামে ব্যতিক্রমীধারার একটি সাহিত্যপত্রিকা সম্পাদনা করেন এই কবি।

লেখালেখি বিষয়ে বিশেষ অবদানের জন্য যুগের আলো পত্রলেখক পরিষদ থেকে ‘সাহিত্য পুরস্কার ২০১৩’, ‘রঙধনু ছড়াকার সম্মাননা-২০১৬’, কাব্যকথার ‘শহিদ বুদ্ধিজীবী স্মৃতিপদক ২০১৭’ এবং ‘কাব্যচন্দ্রিকা স্বর্ণপদক ২০১৮’ লাভ করেন প্রতিভাদীপ্ত এই কবি।

গীতিকার ও সুরকার হিসেবে তরুণদের মধ্যে ইতোমধ্যে একটা জায়গা করে নিয়েছেন জাহিদ কাজী। তার কথা ও সুরে গেয়েছেন ‘আমি তো ভালা না’খ্যাত সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি, জনপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফ, ক্লোজআপ ওয়ানের সাজু, তরুণ কণ্ঠশিল্পী অন্তর রহমানসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com