1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

কোরবানির হাট মাতাবে ৩৫ মণ ওজনের রাজাবাবু

  • আপডেট : শনিবার, ২ জুলাই, ২০২২, ৭.৪৫ পিএম
  • ২৬২ Time View

রাজবাড়ী প্রতিনিধি মেহেদী হাসানঃ আসন্ন পবিত্র ঈদুল আযহা সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে কোরবানির জন্য সাড়ে ৫ফুট উচ্চতা ও ১০ফুট লম্বা সাদা কালো রঙ্গের ৩৫ মণ ওজনের একটি হলস্ট্যান ফ্রিজিয়ান জাতের ষাঁড় প্রস্তুত করেছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার খামারী ফজলু মন্ডল। ভালবেসে এর নাম রেখেছেন রাজবাড়ীর রাজাবাবু। যা এবার রাজবাড়ীর কোরবানির হাট মাতাতে প্রস্তুত।

গোয়ালন্দ উপজেলা প্রাণি সম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, এবার ঈদুল আযহা উপলক্ষে উপজেলায় ২০২৩টি গরু, ১৩২৫টি ছাগল এবং ৯৩টি ভেড়াসহ মোট ৩৪৪১টি গবাদি পশু ও প্রাণি প্রস্তুত করা হয়েছে।

খামারী ফজলু মন্ডল বলেন, হলস্ট্যান ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি ২০১৮ সালের মাঝামাঝিতে রাজবাড়ীর সোনাপুর থেকে কিনে আনেন। ষাঁড়টির গায়ের রং সাদা-কালোর মিশ্রণ হওয়ায় ভালবেসে নাম রাখেন রাজাবাবু। সাড়ে ৫ফুট উচ্চতা ও ১০ফুট লম্বা ৩৫ মণ অর্থাৎ ১হাজার ৪শ কেজি ওজনের এই ষাড়টিকে শুরু থেকেই উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের পরামর্শে কোনো ক্ষতিকর ওষুধ ছাড়াই শুধু দেশীয় খাবার গম, ভুসি, ভাত, ছোলা, চিরা, খৈল, ঘাস খাইয়ে নীজের সন্তানের মতো লালন-পালন করে এবারের কোরবানিতে বিক্রির জন্য প্রস্তুত করেছেন। দাম হঁাকিয়েছেন ১২ লাখ টাকা। আকর্ষণীয় নাম আর আকারে বড় হওয়ায় আগ্রহ নিয়ে ষাঁড়টিকে দেখতে প্রতিদিনই উৎসুক মানুষজন খামারে ভিড় জমাচ্ছেন। তিনি আরো বলেন, গরুর খাবারে বর্তমান বর্ধিত বাজার মূল্যে প্রতিদিন গরুটির পেছনে যা খরচ হয়েছে তাতে ১২ লাখ টাকায় বিক্রি করতে পারলে কিছুটা লাভবান হবেন। এরই মধ্যে গরুটি বিক্রির জন্য বিভিন্ন স্থানের ব্যাবসায়ীদের সাথে যোগাযোগ করছেন তিনি।

গরুটির রাখাল জিন্নাত বলেন, গরুটি খুবই শান্ত প্রকৃতির, আজ ৪ বছর যাবৎ এ গরুটিকে আমি দেখাশোনা করছি। আমার মালিক গরুটি এবার কোরবানির ঈদে বিক্রি করবে। ভাল দামে বিক্রি করতে পারলে আমাদের ভাল লাগবে।

দর্শনার্থী জহুরুল চিশতি বলেন, পাশের গ্রামেই আমার বাড়ি। গরুটির কথা শুনেই গরুটিকে দেখতে এসেছি। এসে যা দেখলাম তাতে এ যাবৎ কালে আমার দেখা এই গরুটিই সবচেয়ে বড় গরু।

প্রতিবেশী আরজু বলেন, এই গরুটি ৪বছর যাবৎ আমার চাচা ফজলু মন্ডল লালন পালন করছে। এই কোরবানির ঈদে গরুটি ভাল দামে বিক্রি করতে পারলে আমাদেরও খুব ভাল লাগবে।

গোয়ালন্দ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. পার্বতী পাল বলেন, ঈদুল আযহা উপলক্ষে এ বছর গোয়ালন্দ উপজেলায় ৩৪৪১টি গবাদি পশু ও প্রাণি প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ফজলু মন্ডলের ৩৫ মণ ওজনের গরুটি সবচেয়ে বড়। ফজলু মন্ডল শুরু থেকেই উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের সব ধরণের সহযোগিতা ও পরামর্শে সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে গরুটিকে লালন-পালন করে বড় করেছেন। আশা করছি সে গরুটি বিক্রি করে লাভবান হবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com