1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বেসরকারি ঋণের লক্ষ্য কমিয়ে ১৪ দশমিক ১ শতাংশ

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ৫.৩৬ পিএম
  • ২৪৭ Time View

নতুন ২০২২-২৩ অর্থবছরের জন্য ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ১৪ দশমিক ১ শতাংশ। চলতি বছর যা ছিল ১৪ দশমিক ৮০ শতাংশ।

একই সময়ে সরকারের ঋণ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৬ দশমিক ৩ শতাংশ।

বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের জন্য মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে নতুন এ মুদ্রানীতি ঘোষণার সময় ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধানসহ ও নির্বাহী পরিচালকরা উপস্থিত ছিলেন ।

২০২২-২৩ অর্থবছরের জন্য ব্যাপক মুদ্রার সরবরাহ ধরা হয়েছে ১২ দশমিক ১ শতাংশ যা কাংখিত জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফিতির সিলিং এর সমষ্টির তুলনায় কিছুটা কম।

করোনা পরিস্থিতি উন্নত হওয়া সাপেক্ষে অভ্যন্তরিণ অর্থনৈতিক কর্মকান্ড জোরদার হওয়ায় চলতি অর্থবছরে অর্থের আয় গতি বাড়বে বলে আশাবাদী বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে দেখা গেছে, জুন পর্যন্ত ঋণ বেড়েছে ১৩ দশমিক ১ শতাংশ। সাম্প্রতিক সময়ের মধ্যে যা সর্বোচ্চ।

২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি ৫ দশমিক ৬ শতাংশে সীমিত রাখার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

আর জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৭ দশমিক ৫০ শতাংশ।

এরই মধ্যে গত মে মাসে মূল্যস্ফীতি উঠেছে ৭ দশমিক ৪২ শতাংশ। যা গত ৮ বছরের মধ্যে সর্বোচ্চ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com