1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ সৌদি রিয়াল উদ্ধার

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ২.৪৫ পিএম
  • ৩০৬ Time View

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি লাগেজ থেকে বিপুল পরিমাণ সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ জুন) রাতে এমিরেটস চেক ইন কাউন্টার সংলগ্ন প্যাসেঞ্জারস হোল্ড ব্যাগেজ স্ক্রিনিং রুমে পাওয়া একটি লাগেজে এসব রিয়াল পাওয়া যায়।

এতে সৌদি রিয়ালের পরিমাণ ছিল ২২ লাখ ৯৯ হাজার ৫০০ রিয়াল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬ কোটি টাকা ।

কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ সূত্রে জানা যায়, বুধবার রাতে এমিরেটস এয়ারলাইন্স এর ফ্লাইটের (ইকে ৫৮৫) চেকিং চলাকালে প্যাসেঞ্জারস হোল্ড ব্যাগেজ স্ক্রিনিং রুমের স্ক্যানিং মেশিনে লাগেজটি স্ক্যান করা হলে মুদ্রা সদৃশ বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। লাগেজটির মালিককে খোঁজাখুঁজি করে না পাওয়ায় পরবর্তীতে এভিয়েশন সিকিউরিটি ও কাস্টমস গোয়েন্দা কর্মকর্তার সহায়তায় লাগেজটি কাস্টমস হলে এনে অন্যান্য সংস্থার উপস্থিতিতে খোলা হয়। লাগেজে থাকা ৩১টি শার্টের ভেতরের কাগজের বোর্ডের মধ্য মুদ্রা গুলো বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় রাখা ছিল।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীকে খুঁজে না পাওয়ায় লাগেজের সঙ্গে থাকা ট্যাগ থেকে এমিরেটস কাউন্টার, ইমিগ্রেশন ও এভিয়েশন সিকিউরিটির সহায়তায় যাত্রীর বিস্তারিত তথ্য পাওয়া যায়। যাত্রী এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৫ ফ্লাইট যোগে দুবাই যাওয়ার জন্য চেক ইন কমপ্লিট করেন। কিন্তু তিনি ইমিগ্রেশন সম্পূর্ণ না করেই এয়ারপোর্ট ছেড়ে যান।

উদ্ধার বৈদেশিক মুদ্রা ও লাগেজের ট্যাগের সঙ্গে থাকা তথ্যের ভিত্তিতে ওই যাত্রীর বিরুদ্ধে বিমান বন্দর থানায় ফৌজদারী মামলা করার প্রক্রিয়া চলমান বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com