1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

মন্ত্রী: ‘দুষ্টু আমলাদের’ কারণে আইনকানুন পাল্টানো যাচ্ছে না

  • আপডেট : বুধবার, ২৯ জুন, ২০২২, ৯.০১ পিএম
  • ২৫৫ Time View

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান আবারো আমলাতন্ত্রের ওপর বিরক্তি প্রকাশ করেছেন। সাবেক এ আমলা বলেছেন, আমলাদের জবাবদিহির আওতায় আনতে আইনকানুন পরিবর্তন করা যাচ্ছে না ‘দুষ্টু আমলাদের চাতুরির’ কারণে।

বুধবার রাজধানীর লেকশোর হোটেলে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও দ্য এশিয়া ফাউন্ডেশন যৌথভাবে আয়োজিত এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সাবেক এ আমলা বলেন, ‘কিছু কিছু বিধি বা আমলান্ত্রিকতা অন্যায় এবং অমানবিক। যে কাজ নয় সেকেন্ডে করা যায়, সে কাজে আমলারা ৯০ দিন লাগান। কোনো কোনো ক্ষেত্রে ৯০ দিনের তিনগুণ সময়ও লাগান। দুষ্টু আমলাদের ধরা যায় না। তাদের জবাবদিহির আওতায় আনতে যে নিয়মকানুনগুলো আছে- তা কঠোর নয়। এখন সময় এসেছে আইনকানুনের সংস্কারের। তবে সেগুলো পারা যাচ্ছে না।’

মন্ত্রী বলেন, প্রশাসনের অনেক বিধি অপ্রয়োজনীয়। ব্রিটিশরা করে গেছে, যা এখনো বয়ে বেড়াতে হচ্ছে।এগুলোর এখন কোনো বাস্তবতা নেই। কিন্তু অনেক ‘দুষ্টু আমলারা’ এসব বিধান চাতুরির সঙ্গে কাজে লাগাচ্ছেন।প্রধানমন্ত্রীর নির্দেশ আছে এসব বদলানোর, তা সত্ত্বেও এসব পরিবর্তন করা যাচ্ছে না। আইনকে আইন দিয়ে প্রতিস্থাপন করতে হবে। আমরা সেই চেষ্টা করে যাচ্ছি।

‘সরকারের অন্যতম লক্ষ্য জনগণকে তুষ্ট রাখা হলেও অনেক সময় আমলাতান্ত্রিক আইনের ধারার কারণে সম্ভব হচ্ছে না’ বলেও উল্লেখ করেন সাবেক এ আমলা।

‘সরকারি অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন’ শীর্ষক সংলাপে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ, সংসদ সদস্য এনামুল হক। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রিজওয়ান রহমান, পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ প্যানেল আলোচক হিসেবে অনুষ্ঠানে ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com