1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
Title :
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন সর্বোচ্চ তিন মাসের মূল বেতনের সমান বোনাস ডিএমডি পদে দুই বছরের অভিজ্ঞতা ছাড়াই ছয় ব্যাংকের এমডি হওয়ার সুযোগ নগদ লেনদেনের ব্যয় ডিজিটালের তুলনায় ২৮ গুণ: বাংলাদেশ ব্যাংক নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে মাদক মামলার পলাতক আসামি সুষম কাওনাইন ও স্ত্রী গ্রেফতার, স্বামীর বিরুদ্ধে আরও ৫ মামলা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উদ্বোধন, দেশজুড়ে ৩৮ হাজার ৯৭০ চাষির জন্য ১২ কোটি টাকার বেশি বরাদ্দ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মার্কেন্টাইল ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ম্যারিকো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিএসপি ফাইন্যান্স

এনটিআরসিএ’র ১৪তম নিবন্ধনধারীদের নিয়োগের নির্দেশ

  • আপডেট : বুধবার, ২৯ জুন, ২০২২, ১.৫৩ পিএম
  • ৪০৫ Time View

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৪তম নিবন্ধনধারীদের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার সুপারিশ করে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। এনটিআরসিকে এ রায় বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত রিটের ওপর জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার (২৯ জুন) বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রায় দেন।

আদারতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ফারুক হোসেন।

তিনি বলেন, ২০২১ সালের ৬ জুন জাকির হোসেনসহ ৪৮৩ নিবন্ধনধারী তাদের নিয়োগের বিষয়ে হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত তাদের নিয়োগ প্রশ্নে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন। নিবন্ধন সনদ পাওয়া সত্ত্বেও ৪৮৩ জনকে নিয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেননি। এ জন্য তারা সংক্ষুব্ধ হয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। ওই রিটের চূড়ান্ত শুনানি নিয়ে আজ রায় ঘোষণা করলো হাইকোর্ট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com