1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শর্তের বেড়াজালে সঞ্চয়পত্র বিক্রি কমেছে

  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ১১.৩০ এএম
  • ৩০০ Time View

মূলত অতিরিক্ত সুদ পরিশোধ ও ঋণের পরিধি কমাসহ নানা শর্তের বেড়াজালে আটকে সঞ্চয়পত্র বিক্রি অর্ধেকে নেমে এসেছে। চলতি ২০২১-২০২২ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) পুরোনো সঞ্চয়পত্রের মূল টাকা ও মুনাফা পরিশোধের পর নিট বিক্রি দাঁড়িয়েছে ১৮ হাজার ১৫৭ কোটি টাকা। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের প্রতিবেদন সূত্র গণমাধ্যমে এ তথ্য জানায়।

জানা যায়, যা আগের অর্থবছরের একই সময়ের (২০২০-২১ এর প্রথম ১১ মাস) চেয়ে ১৯ হাজার ২২৯ কোটি টাকা কম, যা শতকরা হিসাবে ৫১ শতাংশ। সেই হিসেবে সঞ্চয়পত্রের বিক্রি কমেছে অর্ধেকেরও বেশি। অর্থবছরে ১১ মাসে নিট বিক্রি ছিল ৩৭ হাজার ৩৮৬ কোটি টাকা।

চলতি অর্থবছরের জুলাই মাসে বিভিন্ন স্কিমে মোট ৯৭ হাজার ৩৫০ কোটি টাকার সঞ্চয়পত্র জমা হয়েছে। এর মধ্যে মূল টাকা ও মুনাফার অর্থ পরিশোধ হয়েছে ৭৯ হাজার ১৯৩ কোটি টাকা। আর রাষ্ট্রীয় কোষাগার থেকে সঞ্চয়পত্রের গ্রাহকদের পরিশোধ করা হয়েছে ৩৬ হাজার ২৮ কোটি টাকা।

বর্তমানে ১৫ লাখ টাকা, ৩০ লাখ টাকা এবং ৩০ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে ভিন্ন সুদহার নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হারে সরকার হাত দেয়নি। অর্থাৎ আগের হারে সুদ পাওয়া যায়। আর ১৫ লাখ টাকার বেশি বিনিয়োগ রয়েছে তারা মেয়াদ শেষে ১০ দশমিক ৩ শতাংশ হারে মুনাফা পাবেন। ৩০ লাখ টাকার বেশি বিনিয়োগ থাকলে মুনাফা পাবেন ৯ দশমিক ৩ শতাংশ হারে।

চলতি বছরে একক মাস হিসেবে মে মাসে জমা হয়েছে ৭ হাজার ৮৬৫ কোটি টাকার সঞ্চয়পত্র। মূল অর্থ ও মুনাফা এসময়ে পরিশোধ করা হয়েছে ৭ হাজার ২২৬ কোটি টাকা। এর মধ্যে ৩ হাজার ৫৭৭ কোটি টাকা গ্রাহকের মুনাফাবাবদ পরিশোধ হয়েছে। আর নিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৬৩৮ কোটি টাকা।

চলতি ২০২১-২২ অর্থবছরে ৩২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য ঠিক করেছে সরকার। ১১ মাসে অর্থবছরের লক্ষ্যমাত্রার বিপরীতে সরকার ঋণ নিয়েছে ৫৬ দশমিক ৭৪ শতাংশ। আর প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্র থেকে ৩৫ হাজার কোটি টাকার ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গেলো ২০২০-২১ অর্থবছরে সরকার সঞ্চয়পত্র থেকে ৪২ হাজার কোটি টাকা ঋণ নিয়েছিল সরকার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com