1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
Title :
টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত, আহত ১০৯— যাত্রী কল্যাণ সমিতি নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে ডিজিব্যাংকিং অ্যাপে ‘বাংলা কিউআর’ সেবা চালু করলো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-স্পেন, খেলা কবে ও কখন হবে শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী কুমিল্লা গোমতীর পানি বৃদ্ধি, চরাঞ্চলে সহস্রাধিক কৃষকের ফসলের ক্ষতি কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার, আটক-২ বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু

ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ

  • আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২, ৯.৫২ এএম
  • ২০৩ Time View

র্বশেষ কয়েক সিরিজে প্রতিপক্ষের সঙ্গে ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতার কারণে সেভাবে চোখে চোখ রেখে লড়াই করতে পারেনি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সফরেও বদলায়নি ব্যাটারদের ব্যর্থতার পুরোনো চিত্রপট। অ্যান্টিগার পর হতাশার ব্যাটিংয়ে সেন্ট লুসিয়া টেস্টে ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ। ইনিংস হার এড়াতে সাকিব আল হাসানের দলের প্রয়োজন এখনও ৪২ রান।

হাতে রয়েছে মাত্র ৪ উইকেট। যেখানে স্বীকৃত ব্যাটার হিসেবে রয়েছেন কেবল নুরুল হাসান সোহান। ৬ উইকেটে ১৩২ রান নিয়ে মেহেদি হাসান মিরাজের সঙ্গে চতুর্থ দিন সকালে ব্যাটিংয়ে নামবেন ডানহাতি এই ব্যাটার। এদিকে সেন্ট লুসিয়া টেস্ট হারলে সাদা পোশাকের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশও হবে বাংলাদেশ।

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১৭৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারেই উইকেট হারায় সফরকারীরা। রোচের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটকিপার জশুয়ার গ্লাভসে ক্যাচ দেন তামিম ইকবাল।

বাঁহাতি এই ওপেনারকে ৪ রানে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের ২৫০তম উইকেট তুলে নেন রোচ। তাতে সাবেক পেসার মাইকেল হোল্ডিংকে ছাড়িয়ে যান ডানহাতি এই পেসার। তামিম ফেরার পর দীর্ঘস্থায়ী হতে পারেননি আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ও। রোচের শর্ট অব গুড লেংথ ডেলিভারিতে স্লিপ কর্ডনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তরুণ এই ব্যাটার।

প্রথম ইনিংসে ১০ রান করা জয় এবার ফিরেছেন ১৩ রানে। চারে নামা এনামুল হক বিজয়ও থিতু হতে পারেননি। রোচের গুড লেংথ ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়ে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন তিনি। বল খানিকটা উঁচুতে ওঠায় রিভিউ নিয়েছিলেন বিজয়। তাতেও রক্ষা হয়নি ডানহাতি এই ব্যাটারের। নিজের প্রত্যাবর্তনের টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৪ রানে ফিরেছেন তিনি।

বৃষ্টি শেষে খেলা শুরু হলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন লিটন ও নাজমুল হোসেন শান্ত। তবে তাদের দুজনের জুটি বড় করতে দেননি সিলস। ডানহাতি এই পেসারের গুড ডেলিভারির বল খানিকটা নিচু হয়ে লিটনের প্যাডে আঘাত করে।জোরালো আবেদন করলেও তাতে সাড়া দেননি আম্পায়ার। তবে তৎক্ষণাৎ রিভিউ নেন ক্রেইগ ব্র্যাথওয়েট। রিপ্লেতে দেখা যায় বল লেগ স্টাম্পে আঘাত করে। তাতে মাত্র ১৯ রানে আউট হয়ে ফিরে যেতে হয় লিটনকে।

এরপর সাকিব আল হাসানকে নিয়ে দারুণ জুটি গড়ে তোলেন শান্ত। তারা দুজনে মিলে যোগ করেন ৪৭ রান। তবে হাফ সেঞ্চুরির আগে ফিরতে হয় শান্ত। জোসেফের অফ স্টাম্পের বাইরের ওভারপিচ ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৪২ রানে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। শান্তর বিদায়ের পর সাজঘরে ফিরেছেন সাকিবও।

জোসেফের অফ স্টাম্পের বাইরের বল খোঁচা দিতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ১৬ রানে আউট হয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। বৃষ্টির কারণে আগেভাগে তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে উইকেটে অবিচ্ছিন্ন রয়েছেন সোহান ও মিরাজ। ইনিংস হার এড়াতে চতুর্থদিন ব্যাটিংয়ে নামবেন তারা দুজন।

এর আগে দ্বিতীয় দিনের প্রথম সেশনে দাপট দেখালেও বাকি দুই সেশনে একেবারে ধারহীন ছিলেন বাংলাদেশের বোলাররা। তবে তৃতীয় দিনের শুরুটা ভালো হয়েছে সফরকারীদের। দিনের দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দেন মেহেদি হাসান মিরাজ। ডানহাতি এই অফ স্পিনারের ফুলার ইন লাইন ডেলিভারিতে সুইপ করতে গিয়ে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন জশুয়া ডি সিলভা।

ওয়েস্ট ইন্ডিজের এই উইকেটকিপার ব্যাটার ফিরেছেন ২৯ রানে। মিরাজের পর বাংলাদেশকে উইকেট এনে দেন খালেদ আহমেদ। ডানহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের শর্ট ডেলিভারিতে পুল করতে চেয়েছিলেন আলজারি জোসেফ। তবে ব্যাটে-বলে ঠিকঠাক টাইমিং না হওয়ায় মিড উইকেট থাকা লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন। তাতে মাত্র ৬ রানে সাজঘরে ফিরতে হয় জোসেফকে।

প্রথম সেশনের প্রায় ৪৫ মিনিট খেলা হওয়ার পরই হানা দেয় বৃষ্টি। খেলা শুরুর আগেও সেন্ট লুসিয়াতে বৃষ্টি হয়েছে। অনবরত বৃষ্টি হওয়ায় ১০ মিনিট আগেই লাঞ্চের ঘোষণা দেন আম্পায়াররা। এরপর অবশ্য বৃষ্টি থামে। তাতে প্রায় ২ ঘণ্টা পর আবারও শুরু হয় খেলা।

বৃষ্টি শেষে দ্বিতীয় সেশনে খেলা শুরু হওয়ার তৃতীয় ওভারেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। দারুণ ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের লিড বাড়ানো কাইল মেয়ার্সকে ফেরান খালেদ। ডানহাতি এই পেসারের ফুলার লেংথের স্লোয়ার ডেলিভারিতে বিভ্রান্ত হয়ে পড়েন মেয়ার্স। খালেদের স্লোয়ার বুঝতে না পেরে ফ্লিক করতে গিয়ে শরিফুল ইসলামের হাতে ক্যাচ তুলে দেন ১৪৬ রান করা বাঁহাতি এই ব্যাটার।

মেয়ার্স ফেরার পর কেমার রোচ ও অ্যান্ডারসন ফিলিপ মিলে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন। তবে সেটি বেশিক্ষণ বজায় রাখতে দেননি শরিফুল। বাঁহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের গুড লেংথ ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দেন ফিলিপ। যদিও শুরুতে আউট দেননি আম্পায়ার উইলসন। তবে তৎক্ষণাৎ রিভিউ নেন সাকিব আল হাসান।

রিপ্লেতে দেখা যায় বল নুরুল হাসান সোহানের গ্লাভস বন্দি হওয়ার আগে তা ব্যাট স্পর্শ করে। তাতে ৯ রানে ফিরে যেতে হয় ফিলিপকে। এরপর গুড লেংথ ডেলিভারিতে জেডেন সিলসকে ফেরার খালেদ। তাতে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নেয়ার স্বাদ পান ডানহাতি এই পেসার। এর আগে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছিলেন সাউথ আফ্রিকার বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com