রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আমদানির পরও পেঁয়াজের মূল্যবৃদ্ধি অব্যাহত, কেজি ১৪০–১৫০ হৃদ্‌যন্ত্র সচল, তবে হাদির মস্তিষ্কের অবস্থা আশঙ্কাজনক: ডা. আরিফ হাদিকে গুলির ঘটনা: চুয়াডাঙ্গা–মেহেরপুর সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা আমরা কেউ এখন নিরাপদ নই : মোমিন মেহেদী জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবিতে মৎস্যজীবী সম্প্রদায়ের জেলা ভিত্তিক প্রতিনিধিদের সংবাদ সম্মেলন নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই: তারেক রহমান হাদীকে গুলি করার প্রতিবাদে রাজিবপুরে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ শিশুদের সাবলীল পাঠক হিসেবে গড়ে তুলতে হবে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা হাদীর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ

পদ্মা সেতুতে মূত্র ত্যাগকারী যুবককে খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১২৬ Time View

পদ্মা সেতুতে রেলিংয়ের নাট-বল্টু খুলে ফেলার অভিযোগে একজনকে আটকের পর এবার সেতুতে মূত্র বিসর্জন করা যুবককে খুঁজছে পুলিশ।

রোববার (২৬ জুন) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ।

তিনি বলেন, ইতোমধ্যে পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খোলায় বায়েজিদ নামে একজনকে আটক করা হয়েছে। একই অভিযোগে আরেক যুবককে খোঁজা হচ্ছে। এ ছাড়া পদ্মা সেতুতে মূত্র বিসর্জন দেওয়া আরেক যুবককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

গতকাল শনিবার (২৫ জুন) বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৬ জুন) ভোর থেকেই সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে। প্রথম আট ঘণ্টায় ১৫ হাজার ২০০টি যান এই সেতু পার হয়েছে।

সাধারণের জন্য খুলে দেওয়ার পর পদ্মা সেতুতে দিনভর গণপরিবহন ছাড়া অন্য প্রায় সব গাড়ি সেতুতে থামতে দেখা যায়। কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে গাড়ি থেকে নেমে হাঁটাহাঁটির পাশাপাশি তুলেছেন ছবি।

এরই ফাঁকে ভাইরাল ভিডিওগুলো করা হয়।

পদ্মা সেতু পারাপারে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে তা মানছেন না অনেকেই। রোববার ভোর থেকে যাতায়াতকারীদের অনেকেই সেতুতে নেমে ছবি তুলেছেন। ভিডিও করতেও দেখা গেছে অনেককে। এ সবই ছিল নিষিদ্ধ। এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। কয়েকজনকে জরিমানাও করা হয়েছে।

রোববার (২৬ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটে পদ্মা সেতুতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সুহেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS