1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

রোহিত শর্মা করোনায় আক্রান্ত

  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২, ৪.১০ পিএম
  • ২১৭ Time View

করোনা আক্রান্ত হয়েছেন রোহিত শর্মা। ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে খেলতে নামার কয়েকদিন আগেই করোনা পজিটিভ হয়েছেন তিনি। তাই এই ম্যাচে রোহিত না খেলার জোরালো সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

গত ২৫ জুন র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয় ভারতের ক্রিকেটারদের। সেই অ্যান্টিজেন টেস্টেই রোহিতের পজিটিভ ধরা পড়ার খবর পাওয়া যায়। একটি বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

বিসিসিআই তাদের বিবৃতিতে বলেছে, ‘ভারতের অধিনায়ক রোহিত শর্মা শনিবারে (২৫ জুন) করা র‍্যাপিড আন্টিজেন টেস্টে করোনা পজিটিভ হয়েছেন। টিম হোটেলে তিনি আইসোলেশনে আছেন। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম তার দিকে নজর রাখছে। রবিবার তার পিসিআর টেস্ট করানো হবে।’

এজবাস্টন টেস্টে নামার আগে লিচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের বিপক্ষে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। সেই ম্যাচে খেলেছেন রোহিত। প্রথম ইনিংসে ব্যাটিংও করলেও দ্বিতীয় ইনিংসে আর ব্যাটিং করেননি। এক জুন শুরু হতে যাচ্ছে এজবাস্টন টেস্ট। এই টেস্টকে ঘিরে বেশি রোমাঞ্চিত ছিল ভারতীয়রাই। কেননা গত বছর হওয়া পাঁচ ম্যাচের সেই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। করোনার কারণে ইতোপূর্বে বাতিল হয়েছিল সেই টেস্ট ম্যাচটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com