1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
Title :
তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা ! চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন দুর্ঘটনায় আহত মোহনা টেলিভিশন রিপোর্টার তুহিনের পাশে বিএনপির নেতা রহমাতুল্লাহ তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’

বিএসইসি চেয়ারম্যান: জিডিপিতে বড় অবদান রাখবে পদ্মা সেতু

  • আপডেট : শনিবার, ২৫ জুন, ২০২২, ৫.৩৯ পিএম
  • ৩২২ Time View

পদ্মা সেতু জিডিপিতে বড় অবদান রাখবে বলে মনে করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাইজিংবিডির কাছে এ অভিমত ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, ‘পদ্মা সেতুর দ্বার উন্মোচনের ফলে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে দেশের অন্য অংশের সংযোগ স্থাপিত হলো। এতে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে শুধু যোগাযোগ বাড়বে না, অর্থনৈতিকভাবে বড় ধরনের উন্নয়ন ঘটবে।’

বিএসইসি’র চেয়ারম্যান বলেন, ‘দেশ উন্নতির দিকে এগুচ্ছে। খাদ্যশস্য পরিবহন, আমদানি, রপ্তানি এবং বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক বিভিন্ন শক্তির এ যোগসূত্র আমাদের জিডিপি অনেক বড় অবদান রাখবে। আমি মনে করি, অবকাঠামোগত উন্নয়ন বাংলাদেশ সরকারের অন্যতম মূল লক্ষ্য। এটা বাস্তবায়ন হলে দেশের বিভিন্ন লক্ষ্য অর্জনে সরকারের আর বাধা থাকবে না।’

তিনি আরও বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের মতো একটি স্মরণীয় দিনে এখানে উপস্থিত থাকতে পেরে আমি খুবই গর্বিত। আগে বিভিন্ন জনের কাছ থেকে পদ্মা সেতুর হালনাগাদ তথ্য পেতাম। কিন্তু, আজ নিজ চোখে উদ্বোধন অনুষ্ঠান দেখতে পেরে খুবই গর্বিত মনে হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com