1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
Title :
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় আব্দুল্লাহ আলিমের স্বর্ণপদক ও পরিবেশ পুরস্কার কুমিল্লা দাউদকান্দিতে পিকআপে মিললো ১৩ হাজার ৬৮৫ ইয়াবা, গ্রেপ্তার-১ কুমিল্লা নামেই দ্রুত বিভাগ বাস্তবায়ন করতে হবে: কুমিল্লায় জামায়াত আমির বাবার শান্তি কমিটির সম্পৃক্ততা নিয়ে নীরবতা ভাঙলেন আসিফ আকবর চুয়াডাঙ্গায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজে পুনর্মিলনী অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ২৫ বছরের মাইলফলক পেরিয়ে পর্দা নামছে সেমস-গ্লোবালের টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬-এর দেশের সব সরকারি হাসপাতাল দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক গণমাধ্যমে পদ্মা সেতুর জয়জয়কার

  • আপডেট : শনিবার, ২৫ জুন, ২০২২, ১.৩৭ পিএম
  • ৩৪২ Time View

স্বপ্ন সত্য হলো বাংলাদেশের। উদ্বোধন হলো বহু আশা-আকাঙ্ক্ষার পদ্মা সেতুর। শনিবার (২৫ জুন) দুপুর পৌনে ১২টার দিকে স্বপ্নের সেতুটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে বাংলাদেশি সংবাদমাধ্যমগুলো বহুদিন থেকেই ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করছে। এখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও উঠে আসছে বাংলাদেশের সক্ষমতার প্রতীক হয়ে ওঠা পদ্মা সেতু উদ্বোধনের খবর।

শনিবার কলকাতার প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা লিড শিরোনাম করেছে ‘পদ্মা সেতু: জ্বলে পুড়ে-মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়! পদ্মা সেতু উদ্বোধনে হাসিনার কণ্ঠে সুকান্ত’। এমনকি তাদের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান।ভারতের আরেক সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণও লাইভ আপডেট জানিয়েছে পদ্মা সেতু উদ্বোধনের। স্মারক নোট প্রকাশ থেকে শুরু করে প্রধানমন্ত্রীর টোল পরিশোধের খবর ধারাবাহিকভাবে উঠে এসেছে তাদের প্রতিবেদনে।

সংবাদ প্রতিদিন লিখেছে, ‘শত বাধা পেরিয়ে তৈরি স্বপ্নের পদ্মা সেতু, বাংলাদেশকে অভিনন্দন আমেরিকা ও চীনের’।

ইটিভি ভারতের শিরোনামে বলা হয়েছে, ‘বাংলাদেশ পদ্মা সেতু: ঢাকা-কলকাতা আরও কাছাকাছি, বহু প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধনে শেখ হাসিনা’।

এবিপি আনন্দ লিখেছে, ‘সড়কপথে এপার বাংলা থেকে ওপার বাংলায় পৌঁছানোর দূরত্ব কমাবে পদ্মা সেতু’।

প্রতিবেদনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নপূরণের কথা উল্লেখ করেছে ভারতের টাইমস গ্রুপের বাংলা সংবাদমাধ্যম এই সময়। তাদের শিরোনাম, ‘বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, পদ্মা সেতুর উদ্বোধন করলেন শেখ হাসিনা’। সেতুটি নির্মাণে কত খরচ হয়েছে তা নিয়ে আরেকটি প্রতিবেদন করেছে তারা।

কলকাতার জাতীয় দৈনিক আজকালের শিরোনাম, ‘বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশ্বের বুকে: শেখ হাসিনা’।

বার্তা সংস্থা এএনআই লিখেছে, বাংলাদেশের ১৭ কোটি মানুষের স্বপ্ন সত্য হলো: পদ্মা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’। দ্য ইকোনমিক টাইমস এবং টাইমস অব ইন্ডিয়াও একই খবর প্রকাশ করেছে।

সিঙ্গাপুরভিত্তিক দৈনিক দ্য স্ট্রেইট টাইমস শুক্রবার পদ্মা সেতু নিয়ে বিশদ এক প্রতিবেদন করেছে। তাদের শিরোনাম, ‘বিদেশি ঋণের ফাঁদ, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এড়িয়েছে বাংলাদেশের নতুন সেতু’।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com