1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ১০০ টাকার স্মারক নোট

  • আপডেট : শুক্রবার, ২৪ জুন, ২০২২, ৮.২২ পিএম
  • ৩৩৭ Time View

আর মাত্র কয়েক ঘণ্টা পর উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। এ উপলক্ষে ১০০ টাকা মূল্যমান স্মারক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক। যা আগামী রোববার (২৬ জুন) হতে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১০০ টাকা মূল্যমানের স্মারক নোটটির জন্য পৃথকভাবে বাংলা ও ইংরেজি লিটারেচার সংবলিত ফোল্ডার প্রস্তুত করা হয়েছে। শুধুমাত্র খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। আর ফোল্ডার ও খামসহ ২০০ টাকা।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত নোটের সম্মুখভাগের বামপাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি রয়েছে। ব্যাকগ্রাউন্ডে পদ্মা সেতুর ছবি মুদ্রিত রয়েছে। নোটের ওপরের দিকের সামান্য ডানে নোটের শিরোনাম ‘জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু’ লেখা রয়েছে। ওপরে ডান কোণায় স্মারক নোটের মূল্যমান ইংরেজিতে ‘১০০’, নিচে ডান কোণে মূল্যমান বাংলায় ‘৳১০০’ এবং উপরিভাগে মাঝখানে ‘একশত টাকা’ লেখা রয়েছে।

নোটের পেছন দিকে পদ্মা সেতুর আরেকটি ছবি রয়েছে। উপরিভাগে ডানদিকে ইংরেজিতে পদ্মা সেতু এবং মূল্যমান লেখা থাকবে। বাম কোণে ও নিচের ডান কোণে মূল্যমান, নিচের মাঝখানে ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ এবং বামপাশে বাংলাদেশ ব্যাংক ও ডান পাশে একশ’ টাকা লেখা রয়েছে।

শতভাগ কটন কাগজে মুদ্রিত ১০০ টাকা মূল্যমানের স্মারক নোটটির সম্মুখভাগে বঙ্গবন্ধুর প্রতিকৃতির বামে চার মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা রয়েছে এবং নোটের ডান দিকের জলছাপ এলাকায় ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতি’ ‘২০০’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ মুদ্রিত রয়েছে। এ ছাড়া নোটের উভয়পাশে ভার্নিশের প্রলেপ সংযোজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com