1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সায়হাম কটন মিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল সপ্তাহের প্রথম কার্যদিবসে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সাংবাদিক শেখ আনোয়ারকে হয়রানিমূলক গ্রেফতারের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন চুয়াডাঙ্গায় ১৩ মে থেকে বাজারে আসছে আম; আম সংগ্রহের ক্যালেন্ডার ঘোষণা, নিয়ম না মানলে জরিমানার হুঁশিয়ারি জেলা প্রশাসকের টেকনো স্পার্ক ৫০ সিরিজ: দৈনন্দিন ব্যবহারে ভরসার সঙ্গী ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা

‘বাংলাদেশ ফাইন্যান্স’ আয়রনম্যান সাজেদুরের স্পন্সর

  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ৮.৪০ পিএম
  • ২৮০ Time View

‘আয়রনম্যান ওয়াল্ড চ্যাম্পিয়নশিপে’ আরাফাতের পর এবার সাজেদুর রহমানকেও স্পন্সর করেছে ফাইন্যান্সিশিয়াল ইনস্টিটিউশন ও বাংলাদেশ ফাইন্যান্স।

মঙ্গলবার (২১ জুন) ঢাকার দিলকুশায় বাংলাদেশ ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে সাজেদুরের হাতে স্পন্সরশিপের চেক তুলে দেন বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার হামিদ।

আগামী ২৬ জুন, জার্মানির ফ্রাংকফুটে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বাংলদেশকে প্রতিনিধিত্ব করবেন সাজেুদর।

বিশ্ব অ্যাথলেটের ওই প্রতিযোগীতায় সাজেদুর ইতোমধ্যে কোয়ালিফাই রাউন্ড অতিক্রম করেছেন। বেশ কয়েকটি ধাপ অতিক্রম শেষে চ্যাম্পিয়নশিপের সেই অনুষ্ঠানে সাজেদুর, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার পাশাপাশি বাংলাদেশ ফাইন্যান্সকেও প্রতিনিধিত্ব করবে।

ইতিহাসের অংশ হওয়ার পথে বাংলাদেশ ফাইন্যান্সকে পাশে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সাজেদুর রহমান। আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, এমন প্রতিযোগিতা শেষ করে আসতে পারা দারুণ উৎসাহব্যাঞ্জক ব্যাপার- যা দেশের অগণিত তরুণকে উজ্জীবিত করবে।

বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার হামিদ বলেন, আরাফাত বা সাজেদুরের মতো তরুণরা যে বাংলাদেশকে লিড দিচ্ছে সেই বাংলাদেশের তরুণ প্রজন্মের আগামী দিনের অংশীদারিত্ব যেন অক্ষুণœ থাকে- সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ফাইন্যান্স। এই তরুণ প্রাণগুলো যেখানে ইতিহাস হবে বাংলাদেশ ফাইন্যান্সও তার অঘোষিত অংশীদার হবে বলে যোগ করেন তিনি। আগামীর বাংলাদেশের সমৃদ্ধি আর প্রবৃদ্ধির সাথে কর্মক্ষম জনগোষ্ঠির যে সংশ্লিষ্টতা তার অংশীদারত্ব অক্ষুন্ন রেখে আগামীর বাংলাদেশ রচনা করাই বাংলাদেশ ফাইন্যান্সের উদ্দেশ্য বলে জানান তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com