1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১০.৫৩ পিএম
  • ২২০ Time View

আজ মহান মুক্তিযুদ্ধের সংগঠক ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলুর নেতৃত্বে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্র, গণস্বাস্থ্য মেডিকেল কলেজ, গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস, গণ বিশ্ববিদ্যালয় ও গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের ওষুধনীতির অন্যতম প্রণয়নকারী। তাঁর অবদান দেশের স্বাস্থ্যখাতে এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত।

রাজনীতির ক্ষেত্রেও তাঁর অবদান ছিল অপরিসীম। তিনি ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ছিলেন, ভাসানী জনশক্তি পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন এবং তাঁর উদ্যোগেই গণতন্ত্র মঞ্চ গঠিত হয়। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি গণতন্ত্র মঞ্চকে সক্রিয়ভাবে মাঠে নামিয়েছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম, প্রেসিডিয়াম সদস্য বাবুল বিশ্বাস, বিলকিস খন্দকার, নারী নেত্রী সাহানা বেগমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ মরহুমের কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর আদর্শ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com