1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

উজ্জল মিয়াজীর হত্যা মামলায় ২ জন গ্রেফতার

  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ৪.৪১ পিএম
  • ২৫২ Time View

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ অভিযান চালিয়ে উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আমির হোসেন কালুকে গ্ৰেপ্তার করা হয়। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল সার্বিক তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মাসুদ এর তদারকীতে মতলব উত্তর থানায় কর্মরত এসআই/ মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোসসহ মামলা নং- মতলব উত্তর থানার মামলা নং-১৬, তারিখ- ১৩ জুন, ২০২২; ধারা-১৪৩/৩৪১/৪৪৭/৩২৩/৩২৪/৩০৭/৪২৭/৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোড-১৮৬০ এবং নারী ও শিশু নির্যাতন আইনে মামলা নং-২৫৬/২১ইং এর পরোয়ানাভুক্ত আসামী আমির হোসেন কালু (৪০), পিতা- আবুল হোসেন বেপারী , গ্রাম- বাহাদুরপুর, উপজেলা/থানা- মতলব উত্তর, জেলা -চাঁদপুরকে গ্রেফতার করেন। এস আই মিজানুর রহমান জানান, আমির হোসেন কালুকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় গ্ৰেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে, উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আমির হোসেন কালু উচ্চ আদালতের জামিনে রয়েছে। চাঁদপুরের উত্তর মতলবের চাঞ্চল্যকর উজ্জল মিয়াজী হত্যা মামলার আসামি তুষার খালাশিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। শনিবার (১৮ মে) রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সম্প্রতি হাইকোর্টের ভেতরে এক যুবককে মারধর ও মোবাইল চুরির ঘটনায় দায়ের করা মামলায় রাজধানীর শাহবাগ থানায় হস্তান্তর করে র‌্যাব-১। বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ডিউটি অফিসার। তবে নিহত উজ্জল মিয়াজীর স্বজনদের দাবি, উত্তরা থেকে উজ্জল হত্যা মামলার ৪ আসামি তুষার খালাশি, জজ মিয়া খালাশি, আমির মোল্লাহ ও কবীর খালাশিকে আটক করা হয়েছিল। এ সময় বাবলা ডাকাত পালিয়ে যায়। কিন্তু শুধু তুষার খালাশিকে গ্রেফতার হয়েছে বলেও দাবি করেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানতে র‌্যাব ১১ এর অভিযানে থাকা উপ-পরিদর্শক হুমায়ুন কবীরকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি। এর আগে গেল ৪ মে চাঁদপুরের উত্তল মতলবে ব্যবসায়ী উজ্জল মিয়াজীকে নির্মমভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করে হত্যা করে অভিযুক্তরা। এ বিষয়ে চাঁদপুরের উত্তর মতলব থানায় একটি হত্যা মামলাও দায়ের করেন নিহতের বড় ভাই গেলাম কিবরিয়া মিয়াজী। আসামীরা প্রকাশ্যে থাকলেও এ ঘটনায় গত ১ মাসে কোনো আসামিকে স্থানীয় পুলিশ গ্রেফতার করেনি বলেও অভিযোগ নিহতের বড় ভাইয়ের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com