1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
Title :
প্রথম টেস্টের প্রথম ইনিংস: ৫৩ ওভারে ১৯৮ রানেই থামল অস্ট্রেলিয়া সিলেটে বাড়িওয়ালা মালিক দম্পতি খুন, অন্তরালে গৃহকর্মীর প্রেম কুষ্টিয়ায় নকল সিগারেটের কারখানায় অভিযান, ২ কোটি টাকার সিগারেট জব্দ স্বাধীনতা বিরোধী ও মৌলবাদের উত্থান রোধ করতে হবে নিউইয়র্কে জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ারের অভিষেক দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস

৮৬৬ কোটি টাকা জব্দ করা হয়েছে অর্থবছরের ১০ মাসে

  • আপডেট : রবিবার, ১৯ জুন, ২০২২, ১২.৪৪ পিএম
  • ১৯২ Time View

বর্তমানে মানি লন্ডারিং সংশ্লিষ্ট মামলার পরিমাণ বাড়ার সাথে বাড়ছে জব্দ ও বাজেয়াপ্তকৃত অর্থের পরিমাণ। চলতি অর্থবছরের (২০২১-২২) প্রথম ১০ মাসে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)’র প্রতিবেদনের ভিত্তিতে তদন্তাধীন নয়টি মামলার বিপরীতে ৮৬৬ কোটি ৫৬ লাখ টাকা জব্দ করা হয়েছে। একই সময়ে চারটি তদন্তাধীন মামলার বিপরীতে বাজেয়াপ্ত করা হয়েছে ২৭ কোটি ২১ লাখ টাকা।

বাংলাদেশের আর্থিক গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করে বিএফআইইউ।

শনিবার (১৮ জুন) রাজধানীতে অনুষ্ঠিত বিএফআইইউ এর ‘বাংলাদেশে অর্থ-পাচার ও সন্ত্রাসীকার্যে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রমের ২০ বছর’ শীর্ষক সেমিনারে উপস্থাপিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই সেমিনারে প্রতিবেদন উপস্থাপন করেন বিএফআইইউ অতিরিক্ত পরিচালক মো. কামাল হোসেন।

প্রতিবেদন অনুযায়ী, আগের (২০২০-২১) অর্থবছরে সাতটি মামলার বিপরীতে ক্রোককৃত অর্থের পরিমাণ ছিল ৩৮ কোটি ৩৮ লাখ টাকা। আর বাজেয়াপ্তকৃত অর্থের পরিমাণ ছিল ৩৭ কোটি ৭৮ লাখ টাকা।

গত ৬ অর্থবছরে ৬৩টি তদন্তাধীন মামলার বিপরীতে ক্রোককৃত অর্থের পরিমাণ ১ হাজার ৩৩৩ কোটি টাকা। গত পাঁচ অর্থবছরে বাজেয়াপ্তকৃত অর্থের পরিমাণ ১ হাজার ২৭৩ কোটি টাকা। যা সরকারের কোষাগারে জমা পড়েছে।

বিএফআইইউ অতিরিক্ত পরিচালক মো. কামাল হোসেন বলেন, দেশের মানুষের আর্থিক স্বাক্ষরতা বাড়ায় আর্থিক খাতের অনিয়মসমূহ সহজে চিহ্নিত করা এবং বিচারের মুখোমুখি করা সম্ভব হচ্ছে। এর ফলে বর্তমানে মানি লন্ডারিং সংশ্লিষ্ট মামলার পরিমাণ বাড়ার সাথে বাড়ছে জব্দ ও বাজেয়াপ্তকৃত অর্থের পরিমাণ।

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ বিষয়ে জানতে সুইস অথোরিটির কাছে প্রতিবারের মতো এবারো তথ্য চেয়ে আবেদন করেছে বিএফআইইউ।

সুইস ন্যাশনাল ব্যাংকে থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের অথর্ের বিষয়ে ২০১৪ সাল থেকে তথ্য প্রকাশ করে আসছে ব্যাংকটি।

তিনি বলেন, পাচার করা অর্থ উদ্ধার জটিল কাজ। বিভিন্য সময়ে বাংলাদেশের ৬৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থ সম্পকে তথ্য পেয়েছে বিএফআইইউ সুইস ন্যাশনাল ব্যাংকের কাছ থেকে। সেই তথ্য বাংলাদেশের বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দুদক ও তদন্তকারী সংস্থাকে দেওয়া হয়েছে।”

সেমিনারে জানানো হয়, এ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ৮০০ ব্যক্তি ও প্রতিষ্ঠান সমপর্কে আথর্িক তথ্য সংগ্রহ করেছে বিএফআইইউ।
বাংলাদেশ থেকে মূলত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, হংকং, দুবাই, সিঙ্গাপুর ও ইউরোপের দেশগুলোতে অর্থপাচার হয় বলে সেমিনারে জানানো হয়।

বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাসের সভাপতিত্ব সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ সলীম উল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com