1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Title :
সিলেট ওসমানী বিমানবন্দরে সালাম এয়ার চালু হচ্ছে ১লা সেপ্টেম্বর হতে চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর দিয়ে নতুন ৫জি মাস্টার ফোন আনছে ইনফিনিক্স তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত রাজস্ব ব্যবস্থার সংস্কারে ১৮ আগস্ট এনবিআরের দ্বিতীয় রাজস্ব সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Notice of the 26th Annual General Meeting of Islami Insurance Bangladesh Limited গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি

ডিএসই: সূচকের সাথে কমেছে লেনদেনও

  • আপডেট : শনিবার, ১৮ জুন, ২০২২, ১২.৫৯ পিএম
  • ১৭৮ Time View
DSE

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণও। আলোচ্য সপ্তাহে ডিএসইতে দশমিক ৯৬ শতাংশ লেনদেন কমেছে। গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধনেও নেতিবাচক প্রভাব রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে ৪ হাজার ৩০০ কোটি ৪ লাখ ৫৯ হাজার  টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল  ৪ হাজার ৩৪১ কোটি ৯১ লাখ ৩৬ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪১ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার  টাকার বা ৯৬ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৫৪ দশমিক ৫৬ পয়েন্ট বা দশমিক ৮৪ শতাংশ কমে ৬ হাজার ৪২৫ পয়েন্টে অবস্থান করছে।

গত সপ্তাহে বাজার মূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২৪ দশমিক ৪৪ পয়েন্ট বা ১ দশমিক ০৪ শতাংশ কমে ২ হাজার  ৩২৭ পয়েন্টে নেমেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০.৪৯ পয়েন্ট বা  দশমিক ৭৪ শতাংশ কমেছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ২৫১টির। আর ২১টির দাম ছিল অপরিবর্তিত।

অন্যদিকে ডিএসইতে বাজার মূলধনেও নেতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৩ হাজার ৫৭০ কোটি ১৬ লাখ ২২ হাজার  টাকা বা ২ দশমিক ৬৮ শতাংশ বাজার মূলধন কমেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫২ লাখ ২ হাজার ৮৮১ কোটি ৮২ লাখ ৫৫ হাজার  টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫১ লাখ ৫৩ ৯৩ হাজার ১১৬ কোটি ৬৩ লাখ ৩ হাজার  টাকায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com