1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বরিশালে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

  • আপডেট : শুক্রবার, ১৭ জুন, ২০২২, ৭.০৮ পিএম
  • ২৯৯ Time View

বরিশাল এস এল টি তুহিন: বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে নগরীর পলাশপুর ব্রিজ সংলগ্ন এ. করিম আইডিয়াল কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন ও পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রি।

আটককৃত তিন মাদক কারবারির মধ্যে একজন নারী। তার নাম খালেদা বেগম (৩৫)। তিনি বরিশালের হিজলা উপজেলার শ্রীপুর ৩ নম্বর ওয়ার্ডের মৃত. শহীদ মোল্লার স্ত্রী। আটক অপর দুজন হলো- ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠীপাড়ার মোতালেব হোসেনের ছেলে নবাব হোসেন (৪০) ও নগরীর পলাশপুরের মোহাম্মদপুর এলাকার নুরুল ইসলাম হাওলাদারের ছেলে মো. সুমন হাওলাদার ওরফে মান্না সুমন (৩৮)। বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com