1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
Title :
হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের সৌদি আরবে ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু  

ফের বন্দুক হামলা যুক্তরাষ্ট্রে, নিহত ২

  • আপডেট : শুক্রবার, ১৭ জুন, ২০২২, ১২.২৯ পিএম
  • ২৫২ Time View

মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের একটি চার্চে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুন) এ হামলার ঘটনা ঘটে।

নগরির পুলিশ ডিপার্টমেন্ট ফেসবুক পোস্টে জানিয়েছে, এটি ভেস্তাভিয়া হিলস শহরের সেন্ট স্টিফেন এপিস্কোপাল চার্চে ঘটেছে। হামলার ঘটনায় সন্দেহভাজন হিসাবে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে, চার্চের ওয়েবসাইটে বলা হয়েছে, একটি নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেখানেই এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ক্যাপ্টেন শেন ওয়্যার সাংবাদিকদের বলেন, হামলাকারী একাই চার্চে ঢুকে গুলি করা শুরু করে। এতে দুই জন নিহত হন। আহত আরও একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে সম্প্রতি মহামারির মতো অবস্থা তৈরি করেছে বন্দুক হামলা। গত ২৪ মে ছিল সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোর মধ্যে অন্যতম ঘটনা। সেটি হচ্ছে, টেক্সাসে একটি প্রাথমিক বিদ্যালয়ে গুলিবর্ষণে ১৯ জন শিশু ও দুইজন শিক্ষক নিহত হন।

বন্দুক সহিংসতা আর্কাইভ নামে একটি এনজিওর তথ্য বলছে, বছরের শুরু থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র সহিংসতায় ২০ হাজারের চেয়েও বেশি লোক মারা গেছে। যদিও এর মধ্যে আত্মহত্যার ঘটনাও রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com