1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

গ্লোবাল ইসলামীর আইপিওতে বড় কোটা প্রবাসীদের জন্য

  • আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২, ৮.৩৪ পিএম
  • ১৮৪ Time View

অনিবাসী বাংলাদেশীদের (এনআরবি) জন্য গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বড় কোটা থাকছে। ব্যাংকটির ২৫ শতাংশ শেয়ার তাদের জন্য সংরক্ষিত থাকবে।

আজ বুধবার (১৫ জুন) অনুষ্ঠিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৮২৭তম সভায় গ্লোবাল ইসলামী ব্যাংকের আইপিও অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আইপিওতে অভিহিত মূল্য ১০ টাকা দরে ৪২ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করবে গ্লোবাল ইসলামী ব্যাংক। এর মাধ্যমে ব্যাংকটি ৪২৫ কোটি টাকা সংগ্রহ করবে।

আলোচিত শেয়ারের ২৫ শতাংশ অনিবাসী বাংলাদেশী বা প্রবাসীদের জন্য সংরক্ষিত থাকবে। এ হিসেবে তাদের জন্য সংরক্ষিত শেয়ারের সংখ্যা দাঁড়ায় ১০ কোটি ৬২ লাখ ৫০ হাজার। বাকী ৩১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার শেয়ার অন্যান্য বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। যদি প্রবাসীদের জন্য সংরক্ষিত কোটার শেয়ার পুরোটা  বিক্রি না হয়, তাহলে অবশিষ্ট শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে।

সূত্র অনুসারে, গ্লোবাল ব্যাংক পুঁজিবাজারে ৪২ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ৪২৫ কোটি টাকা উত্তোলন করবে। অভিহিত মূল্য ১০ টাকা দরেই শেয়ার ছাড়বে ব্যাংকটি।

পুঁজিবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে এসএমই ও প্রজেক্ট অর্থায়ন, সরকারি সিকিউরিটিজ ক্রয়, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২১ সালের ৩১০ সেপ্টেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ১৪ টাকা ৪২ টাকা ( সম্পদ পুন:মূল্যায়ন ব্যতিত)। সর্বশেষ বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হগয়েছে ১ টাকা ৯১ পয়সা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮২ পয়সা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com