1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

পদ্মাসেতুর সফল নির্মাণকে সইতে পারলেন না বেগম খালেদা জিয়া – এমপি গোপাল

  • আপডেট : শনিবার, ১১ জুন, ২০২২, ৮.১০ পিএম
  • ১৮০ Time View

দিনাজপুর প্রতিনিধি মোঃ নাজমুল ইসলাম (মিলন) – দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, পদ্মাসেতুর সফল নির্মাণকে সইতে পারলেন না বেগম খালেদা জিয়া। কারণ জননেত্রী শেখ হাসিনা কাঙ্খিত এই সেতু নির্মাণে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছেন। শেখ হাসিনার দেশপ্রেম নেতৃত্বের কাছে পরাজিত হয়ে এবং পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে এই গ্লানিকে সহ্য করতে না পেরে বেগম খালেদা জিয়া হার্ট অ্যাটাক করলেন। 

শনিবার (১১ জুন ২০২২) হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে বীরগঞ্জ কেন্দ্রীয় মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাঙ্গণে কৃষ্ণ মন্দিরের চুড়া এবং গেট এর ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি গোপাল আরও বলেন, তিন বছর করোনা মোকাবেলা করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যখন বিশ্ব অর্থনৈতিক মন্দা অবস্থায় ঠিক তখন বাংলাদেশের সর্ববৃহৎ বাজেট ঘোষণা দেশের সক্ষমতার প্রমাণ দিয়েছেন শেখ হাসিনা। ঘোষিত বাজেটে বিদেশনির্ভর বিলাসী মানুষের উপর কর আরোপ করল সাধারণ মানুষের কথা বিবেচনা করা হয়েছে। এই বিশাল অংকের বাজেট বাস্তবায়ন করে দেশ আরেক ধাপ এগিয়ে যাবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার অধ্যাপক কালিপদ রায়, বীরগঞ্জ মহানাম যজ্ঞানুষ্ঠানের সভাপতি গিরিজা নাথ দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবীন্দ্র নাথ গবিন বর্মন, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মহেশ চন্দ্র রায়, সাধারন সম্পাদক গোপাল দেব শর্মা, দিনাজপুর জেলা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com