1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
Title :
ফেরারির নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স আলমডাঙ্গায় প্রত্যাশার উদ্যোগে নতুন ঘর পেলেন ৫০ হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের সদস্যরা ঢাকার অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডিতে আন্তর্জাতিক সিএমই ফর ডক্টরস আয়োজন করল, টেইনমপেট, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল সেপ্টেম্বরের এজেন্ট ক্যাম্পেইনের বিজয়ীকে রাইডু ই-বাইক উপহার দিলো উপায় বিদেশে উচ্চশিক্ষা-সংশ্লিষ্ট ব্যাংকিং সেবা জোরদারে কমিউনিটি ব্যাংক ও নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটসের সমঝোতা স্মারক স্বাক্ষর ট্রাস্ট ব্যাংক পিএলসি’র উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘উদ্যোক্তা উৎসব সিলেট ২০২৬’ টাঙ্গাইল জেলা পরিষদের পূজামণ্ডপে আর্থিক উপহার আরোগ্যর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব, অরেঞ্জ ক্লাব সদস্যরা উপভোগ করবেন বিশেষ সুবিধা বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন

দিনাজপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চুড়ান্ত খেলায় বালক দলে ঘোড়াঘাট ও বালিকা দলে সদর উপজেলা চ্যাম্পিয়ন 

  • আপডেট : শনিবার, ১১ জুন, ২০২২, ৫.১০ পিএম
  • ২২৩ Time View

 

দিনাজপুর প্রতিনিধি মোঃ নাজমুল ইসলাম (মিলন) – দিনাজপুরে জেলা পর্যায়ে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। চুড়ান্ত খেলায় বালক দলে ঘোড়াঘাট ও বালিকা দলে সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। 

 যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শুক্রবার (১০ জুন ২০২২) বিকেলে দিনাজপুর স্টেডিয়ামে চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। 

জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শচিন চাকমা, জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী।জেলা ক্রীড়া অফিসার ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব হীরা আক্তার জানান, বিকেলে চুড়ান্ত খেলায় বালিকা দলে মুখোমুখি হয় সদর উপজেলা বনাম বীরগঞ্জ উপজেলার মেয়েরা। 

 খেলায় ২-০ গোলে বীরগঞ্জের মেয়ের হারিয়ে চ্যাম্পিয়ন হয় সদর উপজেলার মেয়েরা।অন্যদিকে বালক দলে চুড়ান্ত খেলায় মুখোমুখি হয় ঘোড়াঘাট উপজেলা বনাম ফুলবাড়ী উপজেলার ছেলেরা। খেলার নির্ধারিত সময়ের দুই দলই ১-১ গোল করায় খেলা ড্র হয়। পরে টাই ব্রেকার অনুষ্ঠিত হয়। টাই ব্রেকরারে ২-০ গোলে ফুলবাড়ী উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঘোড়াঘাট উপজেলার ছেলেরা। এদিকে বালক দলে টুর্ণামেন্ট সেরা হন ফুলবাড়ী উপজেলার সুজন মুর্মু, সেরা গোলদাতা হয়েছেন নবাবগঞ্জ উপজেলার রুবেল এক্কা এবং ম্যান অব দ্যা ফাইনাল হন ঘোড়াঘাট উপজেলার এলেক্স। অন্যদিকে বালিকা দলে টুর্ণামেন্ট সেরা হন সদর উপজেলার শিখা, সেরা গোলদাতা হয়েছেন বোচাগঞ্জ উপজেলার সুমাইয়া আক্তার মিথিলা এবং ফাইনাল অব দ্যা ম্যাচ হন সদর উপজেলার কাকলি।এরপর পুরস্কার বিতরনের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়া বান্ধব সরকার। প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় দুর্বার গতিতে এগিয়ে চলছে দেশের ক্রীড়াঙ্গন। দেশের সকল খেলায় আমাদের খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একের পর এক সাফল্য নিয়ে আসছেন। প্রতিটি ক্ষেত্রেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিানার সাফল্য দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।বক্তব্য শেষে বালক ও বালিকা দলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।চুড়ান্ত দুটি খেলায় রেফারির দায়িত্বে ছিলেন ওবায়দুর রহমান, সোহেল রানা, মোতাহারুল ইসলাম, সুজিত রায়, বিপ্লব চন্দ্র রায়, বেলাল, হারুন, ফয়জার, আমিনুল ও মাজেদুর প্রমুখ। 

চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জো¯œা, দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আজিজুর রহমান, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, মতিউর রহমান, সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, জেলা ক্রীড়া অফিসার ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব হীরা আক্তার, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, নির্বাহী সদস্য আনিস হোসেন দুলাল, সমিরণ ঘোষ, আশরাফুল আলম রমজান, প্রশান্ত সরকার অরুন, মো. আনোয়ারুল ইসলাম, শাহীন পারভেজ, নওশাদ ইকবাল কলিন্স, জুলফিকারসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ এবং খেলোয়াড়বৃন্দ। 

পুরস্কার বিতরনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ জায়েদী পারভেজ অপুর্ব।এছাড়া গ্যালারির চারিদিক থেকে বিপুল সংখ্যক ফুটবল ভক্তরা চুড়ান্ত খেলা উপভোগ করেন।উল্লেখ্য, টুর্ণামেন্টে ‘ক’ ও ‘খ’ গ্রæপে জেলার ১৩ উপজেলার ১৩টি ও দিনাজপুর পৌরসভার ১টি মিলে মোট ১৪টি দল প্রতিযোগিতা করে। এর মধ্যে ‘ক’ ও ‘খ’ গ্রæপে মোট ১৪টি দল অংশগ্রহণ করছে। ‘ক’ গ্রæপে রয়েছে বীরগঞ্জ, পার্বতীপুর, হাকিমপুর, চিরিরবন্দর, কাহারোল, ফুলবাড়ী উপজেলা ও দিনাজপুর পৌরসভা। ‘খ’ গ্রæপে রয়েছে ঘোড়াঘাট, সদর, বিরামপুর, নবাবগঞ্জ, বিরল, খানসামা ও বোচাগঞ্জ উপজেলা। প্রতিদিন দুইটি করে (সকাল ও বিকেল) খেলা অনুষ্ঠিত হয়। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com