1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর দিয়ে নতুন ৫জি মাস্টার ফোন আনছে ইনফিনিক্স তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত রাজস্ব ব্যবস্থার সংস্কারে ১৮ আগস্ট এনবিআরের দ্বিতীয় রাজস্ব সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Notice of the 26th Annual General Meeting of Islami Insurance Bangladesh Limited গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম

এবার বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ এর যাত্রা শুরু হলো রাজশাহীতে

  • আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২, ১১.৩৬ পিএম
  • ১৯৮ Time View

এখন থেকে পুরো উত্তরবঙ্গের ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজের মাধ্যমে পুঁজিবাজারের শেয়ার বেঁচাকেনা করতে পারবেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় (৯ জুন) রাজশাহীর বোয়ালিয়ার একটি কনভেনশন সেন্টারে ‘‘শাখা উদ্বোধন ও বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’’ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ এর অফিসটি উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার হামিদ।

আনুষ্ঠানিক বক্তব্যে তিনি বলেন, দেশের সকল মানুষকে অর্থনৈতিক কর্মকা-ে সম্পৃক্ত করে দেশকে সামগ্রিক উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে চায় বাংলাদেশ ফাইন্যান্স। আর সেই লক্ষ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশ ফাইন্যান্সের শাখাগুলোর মাধ্যমে সর্বসাধারণকে বিভিন্ন খাতে স্বল্পসুদে ঋণ দিয়ে অর্থনৈতিকভাবে সাবলম্বী করে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

পাশাপাশি ক্যাপিটাল মার্কেটে পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে যুগান্তকারী এক অভিন্ন প্রডাক্ট ‘শরীয়াহ ভিত্তিক ইসলামিক ফাইন্যান্সিং এবং নারী উদ্যোক্তাদের স্পল্প সুদে ঋণ’ দিয়ে তাদের সামগ্রীক জীবন-মান উন্নয়নে বাংলাদেশ ফাইন্যান্সের সরাসরি ভূমিকার কথাও স্মরণ করিয়ে দেন কায়সার হামিদ। নতুন সব প্রডাক্ট ও সেবার মাধ্যমে প্রয়োজনীয় শিক্ষা ও বিনিয়োগের মাধ্যমে একই সঙ্গে রাজশাহীকে একটি সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান, বিডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরুণ প্রসাদ পল, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আলী কামাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম নাজমুল হাসান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক কাজী জাহীদ হোসেন, ব্রান্ড ম্যানেজার মো. খাইরুল ইসলাম, বাংলাদেশ ফাইন্যান্সের গ্রুপ হেড অব জিএসডি মো. ইমরান হোসাইন, বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজের হেড অব বিজনেস মো. হাবীবুর রহমানসহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com