1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

রাজবাড়ীতে নূপুর শর্মার কুশপুত্তলিকা দাহ

  • আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২, ৫.২৭ পিএম
  • ২১৮ Time View

রাজবাড়ী প্রতিনিধিঃ মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্যকারী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নূপুর শর্মার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

শুক্রবার (১০ জুন) সকাল সাড়ে ১১ টায় রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর স্টেশন বাজারে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর এ কুশপুত্তলিকা দাহ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দ। 

এর আগে বাজারে “বিশ্ব নবীর অপমান সইবেনা আর মুসলমান, রাসূলের শত্রুরা হুশিয়ার সাবধান, নূপুর শর্মার শাস্তি চাই; দিতে হবে দিয়ে দাও, নূপুর শর্মার দুই গালে জুতা মারো তালে তালে, নভিন কুমারের দুই গালে জুতা মারো তালে তালে” শ্লোগানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ  বসন্তপুর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক মুজাম ফকির, কোষাধ্যক্ষ মো. সেলিম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এই কর্মসূচিতে স্থানীয় সাধারণ মুসল্লিরাও অংশ নেন।

উল্লেখ্য, সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আক্রমণাত্মক এবং অবমাননাকর মন্তব্য করে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা। আর দলের দিল্লি শাখার মিডিয়া ইউনিটের প্রধান নভিন কুমার জিন্দাল এ বিষয়ে টুইটারে একটি পোস্ট করেন। 

তাদের এ কর্মকাণ্ড গোটা মুসলিম বিশ্বকে চরম ক্ষুব্ধ করেছে। পরিস্থিতি সামাল দিতে গত রোববার দল থেকে বহিষ্কার করা হয় নূপুর শর্মাকে। একই অপরাধে বরখাস্ত করা হয়েছে নভিন কুমার জিন্দালকেও।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com