1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর দিয়ে নতুন ৫জি মাস্টার ফোন আনছে ইনফিনিক্স তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত রাজস্ব ব্যবস্থার সংস্কারে ১৮ আগস্ট এনবিআরের দ্বিতীয় রাজস্ব সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Notice of the 26th Annual General Meeting of Islami Insurance Bangladesh Limited গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম

কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না পুঁজিবাজারে

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ৭.৩৪ পিএম
  • ১৭৯ Time View
BSEC

পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে কালো টাকা (অপ্রদর্শিত অর্থ) সাদা করার সুযোগ আর থাকছে না। চলতি ২০২১-২২ অর্থবছরেই শেষ হয়ে যাচ্ছে এই সুযোগ। প্রত্যাশা অনুযায়ী অপ্রদর্শিত অর্থ (কালো টাকা সাদা করা) বিনিয়োগ না করায় ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না  বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ (৯ জুন) বৃহস্পতিবার জাতীয় সংসদে  ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে পুঁজিবাজারে অপ্রদর্শিত আয়ের টাকা কর দিয়ে সাদা করার সুযোগও বাতিলের প্রস্তাব করছি।

সরকার গতবছর পুঁজিবাজারে এক বছর বিনিয়োগ রাখার শর্তে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রেখেছিল। একইসঙ্গে এই নিশ্চয়তা দেয়া হয়েছিল, যারা অপ্রদর্শিত আয়ের টাকা বৈধ করে নেবে, তাদের কাছে অর্থের উৎস সম্পর্কে কোনও কর্তৃপক্ষই জানতে চাইবে না। অর্থ সাদা করার জন্য কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছিল। এর বাইরে ২৫ শতাংশ প্রদেয় করের ওপর অতিরিক্ত ৫ শতাংশ জরিমানা কর আরোপ করা হয়েছিল।

পুঁজিবাজারে তারল্য বাড়ানোর স্বার্থে আগামী অর্থবছরের বাজেটেও পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার দাবি করেছিল  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)সহ বিভিন্ন স্টেকহোল্ডার।

মাত্র ৫ থেকে ১০ শতাংশ আয়কর দিয়ে পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে কালো টাকা সাদা করার সুযোগ চেয়েছিলেন তারা। এ বিষয়ে তাদের যুক্তি, বিনা প্রশ্নে পুঁজিবাজারে কালোটাকা বিনিয়োগের সুযোগ দিলে বাজার যেমন শক্তিশালী হবে, তেমনই সরকারের রাজস্ব আয়ও বাড়বে। পাশাপাশি কমবে অর্থ পাচার। আর কালো টাকা (তাদের ভাষায়-অপ্রদর্শিত অর্থ) সাদা করার (আয়কর বিবরণীতে প্রদর্শন) সুযোগ দেওয়া না হলে ওই অর্থ কোনোভাবেই অর্থনীতির মূল ধারায় আসবে না। এ ধরনের অর্থ তখন মানি লন্ডারিং, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহারের আশংকা থেকে যায়।

তবে অর্থনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা সব সময়-ই কালো টাকা সাদা করার সুযোগের বিরোধিতা করে আসছেন। তাদের বক্তব্য, এই ধরনের সুযোগ সমাজে অন্যয্যতা তৈরি ও কালো টাকা উপার্জনে উৎসাহ যোগায়। অন্যদিকে সৎ করদাতারা এতে কর দিতে নিরুৎসাহিত হন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com