1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর দিয়ে নতুন ৫জি মাস্টার ফোন আনছে ইনফিনিক্স তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত রাজস্ব ব্যবস্থার সংস্কারে ১৮ আগস্ট এনবিআরের দ্বিতীয় রাজস্ব সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Notice of the 26th Annual General Meeting of Islami Insurance Bangladesh Limited গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম

১০% লভ্যাংশ অনুমোদন ইউসিবির এজিএমে

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ৭.১৪ পিএম
  • ১৩৯ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারন সভা আজ বৃহস্পতিবার (৯ জুন) বিকালে অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তা বিবেচনায় এই এজিএম ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি সম্পাদিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ভাইস-চেয়ারম্যান বজল আহমেদ।

এজিএমে অংশ নেওয়া শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থ বছরের জন্য ঘোষিত ১০% স্টক লভ্যাংশ অনুমোদন করেন।

বার্ষিক সাধারণ সভার সভাপতি তাঁর বক্তব্যে বলেন যে, ইউসিবি ধারাবাহিকভাবে শেয়ারহোল্ডার, গ্রাহক এবং সর্বোপরি সামাজিক উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছে।

বার্ষিক সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন ইউসিবি পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী; স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান আখতার মতিন চৌধুরী; ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম. এ. সবুর; পরিচালক হাজী ইউনুস আহমেদ; পরিচালক হাজী এম এ কালাম; পরিচালক নুরুল ইসলাম চৌধুরী; পরিচালক আসিফুজ্জামান চৌধুরী; পরিচালক রোকসানা জামান; পরিচালক বশির আহমেদ; পরিচালক আফরোজা জামান; পরিচালক সৈয়দ কামরুজ্জামান; পরিচালক মুহাম্মদ শাহ আলম; পরিচালক প্রফেসর ডা. মো: জোনাইদ শফিক; পরিচালক কনক কান্তি সেন; পরিচালক মোঃ আকছেদ আলী সরকার এবং স্বতন্ত্র পরিচালক তৌহিদ সিপার রফিকুজ্জামান।

এছাড়া, ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী ছাড়াও উপস্থিত ছিলেন সিএফও ফারুক আহাম্মদ এফসিএ।

ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তাঁর বক্তব্যে বলেন, ক্রমবর্ধমান প্রবৃদ্ধির মাধ্যমে ইউসিবি সকল প্রতিকূলতাকে জয় করে একটি সমন্বিত ব্যবসায়িক মডেলের মাধ্যমে উন্নয়ন সাধনে সক্ষম হয়েছে।

অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব এটিএম তাহমিদুজ্জামান এফসিএস।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত প্রথম প্রজন্মের বেসরকারী ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বর্তমানে দেশের অন্যতম সফল ও শীর্ষস্থানীয় ব্যাংকের মর্যাদায় আসীন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com