1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

হাইওয়ে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ১.০২ পিএম
  • ১৬৫ Time View

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ মোড় হতে পৌর জামতলা পর্যন্ত মহাসড়কের দুই পাশে রাস্তার সৌন্দর্যবর্ধনের জন্য অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে । রাস্তার দুই ধারের অবৈধ প্রায় ৯০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। এরমধ্যে গোয়ালন্দ মোড়ে ৫৫টি এবং গোয়ালন্দ পৌর জামতলা ৩৫টি দোকান রয়েছে। 

৮ই জুন বুধবার দুপুরে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগের এস্টেট অ্যান্ড ল’ অফিসার উপ-সচিব অনিন্দিতা রায়, রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাওয়াজিস রহমান, রাজবাড়ী ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যবৃন্দ। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ ও পুলিশ সদস্য বৃন্দ । উল্লেখ (গত ৫ ই মে ২০২২) নোটিশ ঘোষণা করেন তারই  ধারাবাহিকতায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

 এতে কান্নায় ভেঙে পড়েন  রাস্তার দুই পাশের অসহায় গরীব ও হতদরিদ্র দোকানিরা   কান্নায় কন্ঠে অসহায় দোকানিরা বলেন। আমরা এখন কী করবো আমাদের সংসার চালানোর কামাই বন্ধ হয়ে গেল আমরা এখন ছেলে সন্তান নিয়ে কোথায় যাব।

হাইওয়ে রাস্তার পাশের ফারুক নামের এক দোকানি বলেন আমার সংসারে ৭ জন মানুষ। আমি একাই উপার্জন করি। এখন আমি আমার ছেলে-মেয়েদের কী খাওয়াব।

 দোকানি রাসেল বলেন আমি এই দোকান টা করে কোনরকম আমার সংসারটাকে আমি চালিয়ে নিয়ে যাচ্ছিলাম আমার দোকানটা ভেঙে দিল এখন আমি আমার পরিবারকে নিয়ে কোথায় যাব কি করে আমার সংসার চলবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com