1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
Title :
ই-ক্যাব ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি চুক্তি ই-ক্যাব ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি চুক্তি ই-ক্যাব ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি চুক্তি কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১,২৫০ ইয়াবাসহ গ্রেপ্তার-৩; পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার-৯ বিনিয়োগকারীর অজান্তে শেয়ার লেনদেন, এনসিসি ব্যাংক ব্রোকারেজের বিরুদ্ধে অভিযোগ আদানির এক ইউনিট বন্ধ, ৮০০ মেগাওয়াটের নিচে নামল বিদ্যুৎ সরবরাহ ঋণ অনিয়ম ও অর্থ পাচারে দীর্ঘমেয়াদি সংকটে ব্যাংক খাত ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ল সোনার দাম কৃষি উৎপাদন অব্যাহত রাখতে ১.১০ লাখ টন সার আমদানির সিদ্ধান্ত কালিয়ার পেড়লীতে ১৪৪ ধারা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

ই-ক্যাব ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি চুক্তি

  • আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২, ৯.৪০ পিএম
  • ২৩৬ Time View

কো-ব্রান্ডেড প্রি-পেইড কার্ড সেবা প্রদানের লক্ষ্যে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) ব্যাংকটির টাওয়ারে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার উপস্থিতিতে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান ও ই-ক্যাব’র সভাপতি শমী কায়সার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

ই-ক্যাবের সদস্যরা এই ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেনে ট্রাভেল কোটার বাইরেও অতিরিক্ত ১০ হাজার ইউএস ডলার বছরে ব্যয় করতে পারবেন। এ ছাড়া সর্বোচ্চ ২ হাজার ডলার পর্যন্ত একক লেনদেন করতে পারবেন।

কার্ডের চুক্তিতে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন ও মো. মাকসুদুর রহমান, ই-ক্যাবের ভাইস প্রেসিডেন্ট শাহাব উদ্দিন শিপন, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল হক অনু এবং ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসুসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com