1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Title :
বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন আইএফআইসি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করলেন ইমরান আহমেদ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত পাঁচ বছরে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়েছে কনফিডেন্স পাওয়ার হায়ার বাংলাদেশ লিমিটেডের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের কারখানায় অগ্নিকাণ্ড, ক্ষতি ২৫ কোটি টাকা প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিকের স্তূপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১ টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত

পণ্যবাহী ট্রলারডুবির ঘটনা দুইজন নিখোঁজ 

  • আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২, ১০.৫৯ এএম
  • ১৬২ Time View

বরিশাল প্রতিনিধি: বরগুনার পায়রা নদীতে ইঞ্জিন বিকল হয়ে পণ্যবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে কমল সমাদ্দার (৪০) ও আবদুল খালেক (৫০) নামের দুই শ্রমিক নিখোঁজ আছেন।

শনিবার গভীর রাতে পণ্যবাহী ট্রলারটি বরগুনা থেকে তালতলী যাওয়ার পথে পায়রা নদীর চাড়াভাঙা এলাকায় ডুবে যায়। নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

উদ্ধার হওয়া শ্রমিক ও স্থানীয় লোকজন জানান, বরগুনা আড়ত ঘাট থেকে গতকাল শনিবার রাতে পণ্যবাহী এফবি মায়ের দোয়া নামের ট্রলারটি তালতলীর উদ্দেশে রওনা দেয়। ওই ট্রলারে চাল, ডাল, তেল, মরিচ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় কোটি টাকার পণ্য ছিল। ট্রলারটি চাড়াভাঙা পাড় থেকে পায়রা নদী পাড়ি দিয়ে বগী বাজারের পাড়ে আসার পথে মাঝনদীতে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়।

এ সময় নদীর তীব্র ঢেউয়ে পানি ট্রলারের মধ্যে ঢুকে টুলারটি ডুবে যায়। ওই পানি অপসারণের জন্য দুই শ্রমিক কমল ও খালেক ট্রলারের ব্রিজের মধ্যে যান। প্রাণ বাঁচাতে ট্রলারে থাকা মাঝিসহ ৫ শ্রমিক নদীতে ঝাঁপ দেন। কিন্তু ব্রিজের মধ্যে থাকা দুই শ্রমিক বের হতে পারেননি।

নিখোঁজ শ্রমিক কমলের বাড়ি বরগুনা সদর উপজেলার লাকুরতলা গ্রামে এবং খালেকের বাড়ি একই উপজেলার লবণগোলা গ্রামে। তালতলী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আখতার হোসেন জানান, আজ রোববার দুপুরে পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ট্রলার ও নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে পায়রা নদীতে অভিযান চালাচ্ছে।

বেঁচে যাওয়া শ্রমিক আবদুর রব মৃধা বলেন, ‘রাতে পণ্যবাহী ট্রলার নিয়ে বরগুনা থেকে তালতলীর দিকে যাচ্ছিলাম। রাত ১১টার দিকে চাড়াভাঙা থেকে বগী বাজারের দিকে পাড়ি দিলে মাঝনদীতে হঠাৎ ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় নদীর ঢেউয়ে পানি ট্রলারে উঠতে থাকে।’

তালতলী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আখতার হোসেন বলেন, নিখোঁজ দুই শ্রমিকের এখনও সন্ধান পাওয়া যায়নি। ট্রলার ও শ্রমিকদের উদ্ধারে পায়রা নদীতে ডুবুরি দল অভিযান চালাচ্ছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com