1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে অর্থ দিল আইডিএলসি

  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২, ১০.৩৪ এএম
  • ২৪৪ Time View

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ২০২২ সালের জন্য মোট সিএসআর বাজেটের ৫ শতাংশের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে প্রদান করেছে।

বুধবার (১ জুন) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে আঠার লাখ (১৮,০০,০০০) টাকার সমপরিমাণ চেক হস্তান্তর করে আইডিএলসি।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সরকারের একটি ট্রাস্ট ফান্ড, যা যোগ্যতার ভিত্তিতে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উপবৃত্তি প্রদান করে থাকে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উপদেষ্টা পরিষদ এই ট্রাস্টটি পরিচালনা করেন।

আইডিএলসি’র সিইও এন্ড এমডি এম জামাল উদ্দিন বলেন, “দেশের সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষার সুযোগ প্রদানের লক্ষ্যে আইডিএলসি সবসময়ই অত্যন্ত সক্রিয়। এই সময়োপযোগী উদ্যোগের জন্য আমি বাংলাদেশ ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দেশের বঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষার সহায়তায় যে অবদান রেখে চলেছে, আমরা তার অংশীদার হতে পেরে অত্যন্ত আনন্দিত।”

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড দেশের বৃহত্তম নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। দেশের অন্যতম প্রতিষ্ঠিত নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড কর্পোরেট লোন, এসএমই লোন, রিটেল লোন এবং ডিপোজিট এই বিভাগগুলিতে দীর্ঘ ৩৭ বছর ধরে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com