1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

এম. আমানউল্লাহ মার্কেন্টাইল ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান

  • আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ১১.৩৮ এএম
  • ১৬৯ Time View

বিশিষ্ট ব্যবসায়ী ও মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এম. আমানউল্লাহ ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

গত ২২ মে অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪০২তম সভায় তাঁকে সর্বসম্মতিক্রমে ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

এর আগে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ বিভিন্ন মেয়াদে বিভিন্ন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আমান গ্রুপ অব কোম্পানিজ-এর প্রতিষ্ঠাতা এম. আমানউল্লাহ ১৯৬৮ সাল থেকে নিজের ব্যবসায়িক কর্মকান্ডে মনোনিবেশ করে পোষাকশিল্প, প্রসাধনী, ভোগ্যপণ্য, আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন।

তিনি জাতীয় দৈনিক ‘আমাদের সময়’ এর অন্যতম পরিচালক। শিক্ষা ও সমাজসেবায় নিবেদিত জনাব আমানউল্লাহ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ঢাকা’র চেয়ারম্যান ছিলেন।

এছাড়া আমান গ্রুপ ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হেলথ সেন্টারের একটি চ্যারিটেবল হসপিটালসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করার স্বীকৃতি হিসেবে সরকারি বেসরকারি বিভিন্ন পুরস্কার অর্জন করেন তিনি। জনাব আমানউল্লাহ একজন সিআইপি এবং গুলশান নর্থ ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com