1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Title :
শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক বন্ধ প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন ২৪ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে ২০২৭ সালের হজ নিবন্ধন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বিডি থাই ফুড ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

২৪ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে ২০২৭ সালের হজ নিবন্ধন

  • আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫.১০ পিএম
  • ২১ Time View

২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২৪ সেপ্টেম্বর প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হওয়ার পর আর মেয়াদ বাড়ানো হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ বিষয়ে জরুরি সার্কুলার জারি করা হয়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির বরাত দিয়ে সার্কুলারে বলা হয়, সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৭ জুলাই থেকে ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এ বছর বাংলাদেশের জন্য সৌদি আরবের পক্ষ থেকে ৭৮ হাজার ৫০০ জনের হজ কোটা নির্ধারণ করা হয়েছে।

তবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন সম্পন্ন করেছেন মাত্র ৩ হাজার ৭৪১ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জন নিবন্ধন করেছেন।

নিবন্ধন কার্যক্রম দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন করতে হজে যেতে আগ্রহী ব্যক্তি এবং অনুমোদিত হজ এজেন্সিগুলোকে নির্ধারিত সময়সীমা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ২৪ সেপ্টেম্বর প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হওয়ার পরপরই চূড়ান্ত হজযাত্রীর তালিকা সৌদি কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। চূড়ান্ত তালিকায় কতজন হজযাত্রী থাকবেন, তার ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা নির্ধারণের পর সৌদি আরব পর্বের অর্থ পাঠানো, স্বাস্থ্য পরীক্ষা, ভিসার আবেদন, টিকাদান ও হজ প্রশিক্ষণসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।

এ অবস্থায় হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যাংক এবং সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

হজ নিবন্ধন ও এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com