1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Title :
কালিয়ার পেড়লীতে ১৪৪ ধারা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ ফরহাদ হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আর্থিক অন্তর্ভুক্তিতে অবদানের স্বীকৃতি, এএফআইয়ের দুই পুরস্কার বাংলাদেশ ব্যাংকের র‌্যাবের জায়গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, বিল পাস সংসদে বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১২০ কোটি টাকা, সপ্তাহে ছাড়িয়েছে ৭০০ কোটি টিসিবির মজুত বাড়াতে ৯ হাজার টন ছোলা ও ১ কোটি লিটার তেল কেনার অনুমোদন শীত মৌসুমেই সিলেটের পাথর কোয়ারি চালু হচ্ছে আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৯

ফরহাদ হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

  • আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১১.২০ পিএম
  • ৩৩ Time View

বেকার মুক্তি কর্মসংস্থান আন্দোলনের মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সংগঠক ফরহাদ হোসেনকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বেকার মুক্তি কর্মসংস্থান আন্দোলন।

গত ৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় নিজ বাসা থেকে বের হওয়ার পর কয়েকজন ব্যক্তি পিছন থেকে ফরহাদ হোসেনকে ঝাপটে ধরে তাঁর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১০ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

ফরহাদ হোসেন গত ৮ সেপ্টেম্বর ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে সাভারে পুলিশ হত্যার বিচার দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন।

এই নৃশংস ও লোমহর্ষক হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ। আমরা এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারী ও জড়িতদের শনাক্ত করে অবিলম্বে গ্রেফতার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com