1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
Title :
নবীনগরের শ্রীরামপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু উবারের নতুন সেবায় যুক্ত হলো ‘উবার পার্সেল’ প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র নির্মাতা এবং পরিচালক গাজী মাজহারুল আনোয়ার স্মরণে ‘দি আর্টিস্ট ক্লাব’-এর বিশেষ আয়োজন ‘আইকনিক টিউজডে হরিপুরে পুলিশ বিজিবির অভিযানে মাদকসহ আটক – ৪ জন গ্রাহকসেবার মান উন্নয়নে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ, মর্যাদাবান রাষ্ট্র এবং শ্রেষ্ঠ জাতি গঠনে ‘বৈষম্যহীন মর্যাদা সংলাপ’ অনুষ্ঠিত রপ্তানি বৈচিত্র্যকরণে বাংলাদেশ ব্যাংকের ৩০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ রেলওয়ের প্রশাসনিক কাঠামো ধ্বংস নয়, শৃঙ্খলা ও জবাবদিহি চাই রেলওয়ে মহাপরিচালককে ঘিরে অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারের প্রতিবাদে, সংবাদ সম্মেলন

উবারের নতুন সেবায় যুক্ত হলো ‘উবার পার্সেল’

  • আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২.৫৩ পিএম
  • ৩৪ Time View

বাংলাদেশের শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার আজ তাদের নতুন ডেলিভারি সার্ভিস ‘উবার পার্সেল’ চালুর কথা জানিয়েছে। ব্যবহারকারীরা এখন উবার অ্যাপ ব্যবহার করেই প্রয়োজনীয় ফাইলপত্র, নিত্যপ্রয়োজনীয় জিনিসসহ সহজে যেকোনো পার্সেল পাঠাতে পারবেন।

দৈনন্দিন জীবনের পার্সেল আদান-প্রদানকে আরও সহজ করতে এই ফিচারটি যুক্ত করা হয়েছে। উবার পার্সেলের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সুবিধামতো সাথে সাথে ডেলিভারি নেওয়ার পাশাপাশি আগে থেকে সময় নির্ধারণ (শিডিউল) করেও পার্সেল পিকআপের অনুরোধ পাঠাতে পারবেন।

পার্সেল পাঠানোর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টি ট্র্যাকিংয়ের জন্য উবার পার্সেলে থাকছে বিশেষ কিছু ফিচার। এর মাধ্যমে জিপিএস (GPS)-এর সাহায্যে রিয়েল-টাইমে পার্সেলের লোকেশন দেখা যাবে। আর সঠিক মানুষের হাতেই যেন পার্সেল পৌঁছায়, তা নিশ্চিত করতে থাকছে ‘পিন ভেরিফিকেশন’ সিস্টেম। এছাড়া ডেলিভারির জন্য বিশেষ কোনো ইনস্ট্রাকশন থাকলে সেটিও অ্যাপে লিখে দেওয়া যাবে।

অফিসের দরকারি ফাইলপত্র পাঠানো থেকে শুরু করে অনলাইন সেলারদের প্রডাক্ট, কাস্টমার অর্ডার, গিফট কিংবা ব্যক্তিগত যেকোনো জিনিস পাঠানোর কাজে উবার পার্সেল ব্যবহার করা যাবে। একইভাবে উবার পার্সেল দিয়ে অন্যের কাছ থেকে কোনো জিনিস নিজের কাছে আনিয়ে নেওয়ার অপশনও থাকছে।

নতুন এই সেবার বিষয়ে উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদোয়ান রেজভী বলেন, ‘উবার সবসময় চেষ্টা করে মানুষের যাতায়াত ও লাইফস্টাইলকে আরও সহজ করতে। উবার পার্সেলের মাধ্যমে আমরা শুধু যাত্রী পরিবহন নয়, মানুষের দরকারি জিনিসপত্র পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও পাশে থাকতে চাই। গুরুত্বপূর্ণ কাগজপত্র, কাস্টমারের পার্সেল কিংবা ফ্যামিলির কারও জরুরি জিনিস; যেকোনো কিছু উবার অ্যাপের মাধ্যমে পাঠানো বা রিসিভ করা এখন অনেক বেশি সহজ ও ভরসাযোগ্য হবে। একই সাথে এটি আমাদের ড্রাইভারদের জন্যও বাড়তি আয়ের সুযোগ তৈরি করবে।’

উবার পার্সেলের এই বাইক-বেসড ডেলিভারি সার্ভিস ড্রাইভারদের আয় বাড়ানোর পাশাপাশি পুরো শহরে পার্সেল আদান-প্রদান অনেক সহজ করে তুলবে।

উবার পার্সেলে পার্সেল পাঠাবেন যেভাবে:

  • উবার অ্যাপে ‘Parcel’ অপশনে যান।
  • আপনার প্রয়োজন অনুযায়ী ‘Send items’ বা ‘Receive items’ অপশন বেছে নিন।
  • Pickup এবং Drop-off লোকেশন দিন।
  • পার্সেল ও রিসিভারের ডিটেইলস দিন।
  • ডেলিভারির জন্য কোনো ইনস্ট্রাকশন থাকলে তা লিখে পিকআপ টাইম সিলেক্ট করুন (চাইলে শিডিউলও করতে পারেন)।
  • সব তথ্য ঠিক আছে কি না দেখে রিকোয়েস্ট কনফার্ম করুন।
  • রিয়েল-টাইমে পার্সেল ট্র্যাক করুন এবং পার্সেল বুঝিয়ে দেওয়ার জন্য রিসিভারের সাথে ‘পিন’ (PIN) শেয়ার করুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com