1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
Title :
হরিপুরে পুলিশ বিজিবির অভিযানে মাদকসহ আটক – ৪ জন গ্রাহকসেবার মান উন্নয়নে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ, মর্যাদাবান রাষ্ট্র এবং শ্রেষ্ঠ জাতি গঠনে ‘বৈষম্যহীন মর্যাদা সংলাপ’ অনুষ্ঠিত রপ্তানি বৈচিত্র্যকরণে বাংলাদেশ ব্যাংকের ৩০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ রেলওয়ের প্রশাসনিক কাঠামো ধ্বংস নয়, শৃঙ্খলা ও জবাবদিহি চাই রেলওয়ে মহাপরিচালককে ঘিরে অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারের প্রতিবাদে, সংবাদ সম্মেলন বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচ করতে পারবেন বাংলাদেশিরা ব্যাংকখাতে শৃঙ্খলা ফেরাতে কাঠামোগত সংস্কারের উদ্যোগ: আমির খসরু রিজার্ভ চুরির মামলা: কোজেন ও কন্নরের সঙ্গে চুক্তি বাতিল বাংলাদেশ ব্যাংকের

গ্রাহকসেবার মান উন্নয়নে কমিউনিটি ব্যাংকের প্রশিক্ষণ

  • আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯.০১ পিএম
  • ৩৮ Time View

ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: গ্রাহককেন্দ্রিকতা ও সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ট্রেনিং একাডেমির উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “Customer Service Excellence: Winning Hearts, Building Trust” শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচি রবিবার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার এস.জি.এ. আলিফ-উল-হক আকাশ, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক বলেন, মানসম্মত গ্রাহকসেবা, গ্রাহকের আস্থা অর্জন, দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। এ ক্ষেত্রে তিনি ‘3H Model – Head, Heart and Hands’ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। এর মধ্যে ‘Head’ জ্ঞান ও সঠিক বিচার-বিবেচনা, ‘Heart’ যত্ন ও সহমর্মিতা এবং ‘Hands’ কার্যকর বাস্তবায়ন ও মানসম্মত সেবা প্রদানের প্রতীক হিসেবে তুলে ধরেন।

তিনি গ্রাহকের প্রয়োজন অনুধাবন, সেবার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা গ্রহণ এবং প্রতিটি গ্রাহকসেবায় পেশাদারিত্ব নিশ্চিত করার জন্য ব্যাংকের কর্মীদের প্রতি আহ্বান জানান।

প্রশিক্ষণে গ্রাহকের চাহিদা ও প্রত্যাশা, কাস্টমার এক্সপেরিয়েন্স, গ্রাহক সন্তুষ্টি, কাস্টমার টাচপয়েন্ট ও ‘মোমেন্টস অব ট্রুথ’, সম্পর্ক উন্নয়ন, পেশাদার আচরণ ও শিষ্টাচার, সেবার উৎকর্ষ, অভিযোগ ব্যবস্থাপনা এবং সেবা পুনরুদ্ধারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া ব্যবহারিক অনুশীলন ও রোল প্লের মাধ্যমে গ্রাহককে অভ্যর্থনা জানানো, অতিরিক্ত গ্রাহকের চাপ ও অপেক্ষার সময় ব্যবস্থাপনা, একাধিক গ্রাহকের অনুরোধ মোকাবিলা, কঠিন ও অসন্তুষ্ট গ্রাহক সামলানো, ভুল বোঝাবুঝি নিরসন, টেলিফোনে পেশাদার আচরণ এবং গ্রাহকসেবা সফলভাবে সমাপ্ত করার কৌশল শেখানো হয়।

অভিজ্ঞ অভ্যন্তরীণ ও বহিরাগত প্রশিক্ষকদের পরিচালনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচি সমন্বয় করে কমিউনিটি ব্যাংক ট্রেনিং একাডেমি। গ্রাহকমুখী ও সেবা প্রদানকারী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের জন্য বৃহত্তর প্রশিক্ষণ উদ্যোগের প্রথম ব্যাচ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য সংশ্লিষ্ট কর্মীদের জন্যও এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করা হবে।

গ্রাহকসেবায় মান উন্নয়নের একটি শক্তিশালী সংস্কৃতি গড়ে তোলা এবং কর্মীদের আরও দক্ষ, পেশাদার ও গ্রাহককেন্দ্রিক সেবা প্রদানে সক্ষম করে তোলার মাধ্যমে ‘Winning Hearts, Building Trust’ লক্ষ্য বাস্তবায়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com