ট্রাস্ট ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট কর্তৃক প্রবর্তিত ৩,০০০ কোটি টাকার ‘এক্সপোর্ট ডাইভারসিফিকেশন রিফাইন্যান্স স্কিম (Export Diversification Refinance Scheme)- তহবিল ব্যবহারে অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এ স্কিমের মূল উদ্দেশ্য হলো দেশের রপ্তানিতে তৈরি পোশাক (আরএমজি) খাতের উপর অতিরিক্ত নির্ভরতা কমানো এবং রপ্তানি বহুমুখীকরণকে উৎসাহিত করা।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ‘চুক্তি স্বাক্ষর’ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক জনাব এ. কে. এম. নুরুন্নবী এবং ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব আহসান জামান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক জনাব আবু আলম, যুগ্ম পরিচালক জনাব সজীব কুমার দাস এবং ট্রাস্ট ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিআরএম ডিভিশনের প্রধান জনাব এ.বি.এম. মিজানুর রহমান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।