1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Title :
বৈদ্যুতিক স্থাপনা পরিদর্শনের ফি ২০ হাজার থেকে ৩০ লাখ টাকা দুর্গাপূজার ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ব্যাংক ও পুঁজিবাজার কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক-২৭৫ কুমিল্লা সীমান্তে ৩৯ লাখ টাকার মুল্যেী ভারতীয় শাড়ি উদ্ধার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার গাইবান্ধায় জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩২৮ শিক্ষার্থী আলমডাঙ্গার বলিয়ারপুরে কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিস (সিডিএস) এর উদ্যোগে মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা আনসার-মুহাজির ভ্রাতৃত্ব: মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ মুল সোপান শীর্ষক জাতীয় সীরাতুন্নবী (স) সেমিনার দিনাজপুরের বীরগঞ্জে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি পালন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু; প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা

৯ মাসের ০% ইএমআইতে ৩,৯০০ টাকার কিস্তিতে ভিভো ভি৮০ লাইট

  • আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯.৫৯ পিএম
  • ১৯৮ Time View

ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০২৬: বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন ভিভো ভি৮০ লাইটের আনুষ্ঠানিক বিক্রি শুরু হয়েছে। ৭.৯৯ মিমি পাতলা ও স্টাইলিশ ইউনিবডি ডিজাইন এবং বিশাল ৭,০৫০এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির সঙ্গে ফোনটিতে আছে দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা ও স্মুথ পারফরম্যান্স।

নতুন স্মার্টফোনটি সহজে কেনার সুযোগ দিতে গ্রাহকদের জন্য রয়েছে ০% সুদে ৯ মাসের ইএমআই ও হায়ার পারচেজ সুবিধা। পাশাপাশি, ১২ মাসের আলাদা হায়ার পারচেজ সুবিধাও থাকছে, যেখানে মাসিক কিস্তি শুরু হবে ৩,৯০০ টাকা থেকে।

ভিভো ভি৮০ লাইটের অন্যতম বিশেষত্ব হলো এর ৬.৮৩ ইঞ্চির ১.৫কে আল্ট্রা-ক্লিয়ার অ্যামোলেড ডিসপ্লে। থ্রিডি ডুয়াল-কার্ভড স্ক্রিন ও পাতলা বেজেল ফোনটিকে দিয়েছে প্রিমিয়াম লুক। বড় ৭,০৫০এমএএইচ ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির পুরুত্ব মাত্র ৭.৯৯ মিমি এবং ওজন ১৯৭ গ্রাম। ফলে ফোনটি হাতে ধরতে আরামদায়ক এবং বহন করাও সহজ। এর স্কাইলাইন ক্যামেরা ডিজাইন ফোনটির লুক আরও আকর্ষণীয় করেছে। সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু- দুটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে ফোনটি।

ভিভো ভি৮০ লাইটে রয়েছে ৪ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো চিপসেট। এটি অ্যাপ পরিবর্তন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার  ও একসঙ্গে একাধিক কাজ করার সময় স্মুথ পারফরম্যান্স দিতে সক্ষম। গেমার ও ভারী ব্যবহারকারীদের জন্য ফোনটিতে রয়েছে ৩,৮০০ বর্গমিলিমিটারের বড় ভ্যাপর চেম্বার কুলিং সিস্টেম। এতে এমএলবিবি গেম ৯০ এফপিএস পর্যন্ত গতিতে খেলা যায়।

ভালো ভিজ্যুয়াল ও বিনোদন অভিজ্ঞতার জন্য ডিসপ্লেতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৩,০০০ নিটস লোকাল পিক ব্রাইটনেস। ডুয়াল স্টেরিও স্পিকার ভিডিও, গান ও গেমিংয়ের সময় পরিষ্কার ও ভারসাম্যপূর্ণ শব্দ দেয়।

৭,০৫০ এমএএইচ ব্যাটারি সারাদিন ব্যবহারের জন্য তৈরি। ছবি তোলার জন্য ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি ক্লিয়ার নাইট পোর্ট্রেট ক্যামেরা এবং সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের গ্রুপ সেলফি ক্যামেরা। সামনের ক্যামেরায় রয়েছে ৮৪° ফিল্ড অব ভিউ, ফলে একসঙ্গে কয়েকজনের ছবি সহজেই তোলা যায়।

সব মিলিয়ে প্রয়োজনীয় সকল ফিচারে সমৃদ্ধ ভিভো ভি৮০ লাইট এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে ভিভোর অফিসিয়াল আউটলেট ও অনুমোদিত দোকানে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com