রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ব্যাংকে নতুন সময়সূচি কার্যকর, ক্লিয়ারিং হাউজেও পরিবর্তন সারাদেশে দোকানপাটের নতুন সময়সূচি ঘোষণা সাজগোজের ৭২% ছাড়ে এবার পহেলা বৈশাখ হোক আরো রঙিন! ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং TAP-এর মধ্যে ডিস্ট্রিবিউশন ফাইন্যান্স সুবিধা চালু মাধবপুরে ঘর তুলতে বাধা, থানায় অভিযোগ ট্রাম্পের আলটিমেটাম প্রত্যাখ্যান, যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি ইরানের হরমুজ প্রণালী ইস্যুতে ট্রাম্পের আলটিমেটাম, ৪৮ ঘণ্টার সময়সীমা দক্ষিণ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিহত ৬ দীর্ঘ বিরতির পর ইরানি তেল আমদানিতে ফিরল ভারত সমাজসেবা ও শিক্ষায় বিশেষ অবদানের জন্য আনুষা বেলায়েত দৈনিক আজাদ বাণী স্টার অ্যাওয়ার্ড পেলেন

ব্র্যাক ব্যাংক স্বল্পমেয়াদে ই-লোন সুবিধা দেবে সিএমএসএমই’দেরকে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২
  • ১৫৮ Time View

দেশের এসএমই উদ্যোক্তাদের জন্য প্ল্যাটফর্ম-ভিত্তিক ই-লোন সেবা চালু করতে কুরিয়ার সার্ভিস প্ল্যাটফর্ম ডেলিভারি টাইগার এবং ফাইন্যান্স ও ক্রেডিট স্কোরিং প্ল্যাটফর্ম ডানা ফিনটেকের সাথে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

এই চুক্তির মাধ্যমে কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (সিএমএসএমই) যারা ডেলিভারি টাইগারের মাধ্যমে সারাদেশে তাদের পণ্য বিতরণ করবে, তারা ব্র্যাক ব্যাংক থেকে ‘প্ল্যাটফর্ম ভিত্তিক এসএমই ঋণ সুবিধা পাবে।

ব্র্যাক ব্যাংক ডেলিভারি টাইগারের নিবন্ধিত সিএমএসএমই’দেরকে স্বল্পমেয়াদে ই-লোন সুবিধা দেবে। আর ডানা ফিনটেক ডিজিটাল পদ্ধতিতে গ্রাহকদের অনবোর্ডিং ও ক্রেডিট স্কোরকার্ড তৈরি করার জন্য ব্র্যাক ব্যাংককে প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।

সম্প্রতি ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আরএফ হোসেন, ডেলিভারি টাইগারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর, ডানা ফিনটেকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা গাজী ইয়ার মোহাম্মদ এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এছাড়াও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক বাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই চুক্তির বিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আরএফ হোসেন বলেন, “ব্র্যাক ব্যাংক সিএমএসএমইদের দ্রুত অর্থায়নের চাহিদা মেটাতে নতুন প্রযুক্তির ওপর জোর দিচ্ছে। প্রযুক্তি ব্যবসায়িক রূপান্তরকে সামনে এগিয়ে নেয় ও দ্রুত সেবা প্রদানে সহায়তা করে।

যার ফলে গ্রাহকদের ব্যাংকিং করার অভিজ্ঞতা উন্নত হয়। তাই এই অংশীদারিত্ব প্রমাণ করে যে, ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজ ও দ্রুত অর্থায়ন সেবা নিশ্চিত করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS