1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
Title :
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন সর্বোচ্চ ১০০% বাড়ছে সিলেট ওসমানী হাসপাতালে ডেলিভারি ওয়ার্ডে ওয়ার্ড বয় শাহীনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক বাংলাদেশ ব্যাংকের সাথে ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণে চুক্তি স্বাক্ষর করল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণে চুক্তি স্বাক্ষর করল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন

বাংলাদেশ ব্যাংকের সাথে ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণে চুক্তি স্বাক্ষর করল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক

  • আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ২.৩৩ পিএম
  • ৫৭ Time View

কৃষক, কৃষি উদ্যোক্তা ও গ্রামীণ ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থায়ন সহায়তা বৃদ্ধি করতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ১০,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক জনাব একেএম সাইদুজ্জামান, অতিরিক্ত পরিচালক মিসেস রাফিয়া সুলতানা, যুগ্ম পরিচালক জনাব মো: সাখাওয়াত হোসেন এবং সহকারী পরিচালক জনাব রিয়াজ মাহমুদ। স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান জনাব মো: ইকবাল এবং ভাইস প্রেসিডেন্ট ও এসএমই, এগ্রি ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান জনাব মোহাম্মদ আমজাদ হোসেন ফকির। চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক কৃষক, কৃষি উদ্যোক্তা ও গ্রামীণ ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থায়ন সুবিধা প্রদান করবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা জোরদার, কৃষিভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে। এ উদ্যোগ আর্থিক অন্তর্ভুক্তি ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতি ব্যাংকের অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com