1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
Title :
টেকসই ও ন্যায্য জ্বালানি রূপান্তরের আহ্বান জানিয়ে রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৫তম সভা অনুষ্ঠিত ‘কমিউনিটি ইসলামিক’ নিয়ে ইসলামিক ব্যাংকিংয়ে যাত্রা শুরু কমিউনিটি ব্যাংকের প্রিমিয়াম টাইগ্রিস ওয়াটার হিটার সিরিজ উন্মোচন, দেশে প্রথমবারের মতো নিজেদের মাইক্রোওয়েভ ওভেন আনল হায়ার বাংলাদেশ ক্যাশলেস ডিজিটাল শিক্ষার প্রসারে উপায় ও ইংলিশ কার্নিভাল বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর ‘নব উদ্যমে জাগরণ’ স্লোগানে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লভ্যাংশ ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ ঝুঁকির তালিকা থেকে ডোরিন পাওয়ারের নাম সরাল ডিএসই সিঙ্গার ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল ও মূলধন বৃদ্ধির ঘোষণা Price Sensitive Information of KDS Accessories Limited

ময়মনসিংহের এমপি বাচ্চুর বিরুদ্ধে জমি জবরদখল ও ভূয়া দলিলে ঋণ নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৮.৩৬ পিএম
  • ২১৫ Time View

জাতীয় সংসদ ১৫৬, ময়মনসিংহ-১১, ভালুকা আসনের এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু কর্তৃক জাল দলিল সৃজন করে সন্ত্রাসী কায়দায় জমি জবর দখলের পাঁয়তারা, ওই জমি ব্যাংকে বন্ধক রেখে ঋণ নেয়া বন্ধ করা ও ভূমিদস্যূতার বিচারের দাবীতে ১৮ আগস্ট ২০২৬ মঙ্গলবার, বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সাংবাদিক সম্মেলন করা হয়।

সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগীরা জানান, ভালুকা উপজেলার বাশিল মৌজার এস এ খতিয়ান ২০ এর মালিক ছিলেন আমাদের দাদা মৃত মদন শেখ। দাদার মৃত্যুর পর আমাদের পিতা ছফির উদ্দিনের নামে ৩৩৯ নং বিআরএস খতিয়ান লিপিবদ্ধ হয়। যেখানে ১৭৮, ২০৬, ২৩৬, ২৩৭, ২৩৯,  ২৪১, ২৪৮ ও ২৫১ নং দাগ সৃজন হয় এবং মোট ৮ দাগে মোট ২ একর ৯৬ শতাংশ জমি লিপিবদ্ধ হয়। পিতা ছফির উদ্দিন মৃত্যুকালে  ২ স্ত্রী, ৬ পুত্র  এবং ৪ কন্যা সহ মোট ১২ জন ওয়ারিশ রেখে যান। আমরা  জন্মের পর থেকেই আমাদের জমি শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছি এবং সর্বশেষ ছফির উদ্দিন ২০২৪-২৫ অর্থ বছরের ৩৩৯ খতিয়ানের ২ একর ১৯ শতাংশ জমির খাজনা খারিজ পরিশোধ করেছেন।

গত ৮/৮/২০২৬ তারিখ হঠাৎ দেখতে পাই স্যুট-টাই পরিহিত একদল লোক আমাাদের জমি অডিট/পরিদর্শন করছেন। কাছে গিয়ে জানতে পারলাম, তাহারা প্রিমিয়ার ব্যাংক, ঢাকা বনানী শাখার অফিসার। আমাদের এই জমি এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ব্যাংকে বন্ধক রেখে শত কোটি টাকা ঋণ নিচ্ছেন। আমরা ওয়ারিশানগণ এবং এলাকাবাসী মিলে ব্যাংকের লোকজনকে অডিট/পরিদর্শনে বাধা দেই এবং তীব্র প্রতিবাদের মুখে ব্যাংকের লোকজন ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। পরে ইউনিয়ন ভূমি অফিস, সাব রেজিষ্ট্রি অফিস, সহকারী কমিশনার (ভূমি) অফিস তল্লাশি দিয়ে এবং দলিলাদি উত্তোলন করে জানতে পারি, এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু আমাদের পিতা ছফির উদ্দিন এর ৩৩৯ নং বিআরএস খতিয়ানের ভূয়া মালিকনার ওয়ারিশান সার্টিফিকেট সৃজন করে বাশিল মৌজার দাদা মদন শেখের মালিকানাধীন এস এ খতিয়ান ২০, পিতা ছফির উদ্দিনের মালিকানাধীন বিআরএস খতিয়ান ৩৩৯ এবং উক্ত খতিয়ানের ২৩৬, ২৩৭,২৩৯,  ২৪১, ২৪৮ ও ২৫১ নং দাগ উল্লেখ করে একটি  সম্পূর্ণ জাল দলিল সৃজন করেছেন। যার দলিল নং ৭৩৫৫/২৪, তারিখ ৩/১২/২০২৪। সৃজনকৃত এই জাল দলিলের ২ একর ১৯ শতাংশ জমিও আবার নামজারি করেন তার মালিকানাধীন ভাওয়াল ইঞ্জিনিয়ার্স এন্ড কনষ্ট্রাকশন লিঃ এর অনুকুলে।

সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগীরা আরো জানান, ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ২০২৪ পরবর্তী সময়ে বিএনপির প্রভাব খাটিয়ে মিল ফ্যাক্টরীর ব্যবসা বাণিজ্য জবর দখলের পাশাপাশি আন্তর্জাতিক এনজিও সংস্থা ব্র্যাক এর জমি দখলসহ  উপজেলার কাঠালি, মেহেরাবাড়ী, বাশিল, ঝালপাজা, হবিরবাড়ি এলাকায় বন বিভাগ ও নিরীহ জনগণের কয়েক শত বিঘা জমি তার আত্মীয় স্বজন ও অস্ত্রধারী পোষ্য সন্ত্রাসী বাহিনী দিয়ে জবর দখল করে নিয়েছেন। আমাদের এই জমিও ভূয়া ওয়ারিশান সাজিয়ে, জাল দলিল সৃজন ও নামজারি করে ব্যাংকে বন্ধক দেয়া অবৈধ জবর দখলের অংশ বিশেষ। এমপি বাচ্চু এলাকার দালাল ও দলিলের সনাক্তকারী জিয়াদ হোসেন শাকিল, ভেন্ডার সাইফুল আলম খান (সনদ নং ৫২৩২), স্বাক্ষী কায়সার ও হেলাল উদ্দিন এই চক্রের মাধ্যমে জমি জাল জালিয়াতি সম্পন্ন করেছেন। ফখর উদ্দিন আহমেদ বাচ্চু আমাদের বাপ দাদার ভিটে মাটি জাল-জালিয়াতি, জোর জুলুম, নির্যাতন ও হয়রানীর মাধ্যমে জমি জবর দখলের এই হীন প্রয়াস এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।

সাংবাদিক সম্মেলন থেকে ভূমি লিপ্সু এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিচার, জাল দলিল বাতিল এবং জাল দলিল ব্যাংকে বন্ধক রেখে যাতে ঋণ না নিতে পারে এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ভূমি মন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com