1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Title :
প্রথম টেস্টের প্রথম ইনিংস: ৫৩ ওভারে ১৯৮ রানেই থামল অস্ট্রেলিয়া সিলেটে বাড়িওয়ালা মালিক দম্পতি খুন, অন্তরালে গৃহকর্মীর প্রেম কুষ্টিয়ায় নকল সিগারেটের কারখানায় অভিযান, ২ কোটি টাকার সিগারেট জব্দ স্বাধীনতা বিরোধী ও মৌলবাদের উত্থান রোধ করতে হবে নিউইয়র্কে জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ারের অভিষেক দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস

নিউইয়র্কে জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ারের অভিষেক

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১২.৪৩ পিএম
  • ৫০ Time View

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সামাজিক সংগঠন জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইনকের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও সহকর্মীদের মিলনমেলা সম্প্রতি সন্ধ্যায় ব্রুকলিনের বৈঠকখানা পার্টি হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইনকের সভাপতি, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী এবং স্মার্ট স্টাফিং সার্ভিস ইনকের প্রেসিডেন্ট দুলাল বেহেদু । সংগঠনের নবনির্বাচিত সভাপতি মামুনুর রহমান মজুমদার বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশি শ্রমজীবী মানুষের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলাই এ সংগঠনের মূল লক্ষ্য। তিনি আরো বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি প্রবাসীদের কল্যাণে আরো কার্যকর ভূমিকা পালন করবে। সংগঠনের নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি অলোক কুমার সাহা বলেন, জেএফকে কর্মরত বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহযোগিতা এবং সাংগঠনিক ঐক্য জোরদারে এই সংগঠন নিরলসভাবে কাজ করবে। তিনি ভবিষ্যতে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগে সদস্যদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় ও শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সহকর্মীদের অংশগ্রহণে এক আন্তরিক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। বক্তারা প্রবাসে বাংলাদেশি শ্রমজীবী মানুষের কল্যাণে ঐক্য, সহযোগিতা এবং পারস্পরিক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন। তারা সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমে সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। পরে বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সংগীত ও বিনোদনের মধ্য দিয়ে উপস্থিত অতিথি, সদস্য এবং আমন্ত্রিতদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিদায়ী সভাপতি মির্জা গিয়াস উদ্দিন আহমেদ, বিদায়ী সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের আহ্বায়ক এমএ গফুর খান, সদস্য সচিব জোসেফ বিশ্বাস, বাংলাদেশ সোসাইটির সাবেক প্রধান নির্বাচন কশিমনার ও সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট জামাল আহমেদ জনি এবং সংগঠনের নতুন ও সাবেক কর্মকর্তা ও সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসী বাংলাদেশি কর্মজীবী মানুষের অধিকার, কল্যাণ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com