1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও রাজউক-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

  • আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২, ১০.৩৭ এএম
  • ২৪৬ Time View

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর মধ্যে সম্প্রতি ইলেক্ট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম (ইসিপিএস)-এর অনলাইন ফি সংগ্রহ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায়, রাজউকের গ্রাহকরা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে এবং এমটিবি’র বিভিন্ন শাখায় ইসিপিএস ফি পরিশোধ করতে পারবেন।

রাজউকের চেয়ারম্যান, এ বি এম আমিন উল্লাহ নূরী এবং এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এই অনুষ্ঠানে রাজউকের পরিচালক (অর্থ ও হিসাব) মো. আবু কাউসার মল্লিক, ও প্রকল্প পরিচালক, আরবান রেজিলিয়েন্স প্রজেক্টের ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ হেলালী এবং এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক, কর্পোরেট ও কমার্শিয়াল বিজনেস, মো. খালিদ মাহমুদ খান, হেড অব ট্র্যানজ্যাকশন ব্যাংকিং ডিভিশন মো. বখতিয়ার হোসেন, ইউনিট হেড (ক্যাশ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট), মোহাম্মদ আশিক ইকবাল খান, ও হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্টের আজম খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com